Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিতর্কের মুখে সমর্থকদের নিষিদ্ধ করল বার্সা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২১:১২
শেয়ার করুন:
বিতর্কের মুখে সমর্থকদের নিষিদ্ধ করল বার্সা

সংগৃহীত ছবি

এল ক্লাসিকো চলার সময়ই ওই গ্যালারির সমর্থকদের আচরণ নিয়ে উঠেছিল বিতর্ক। শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ের ‘গোল ১৯৫৭’ নামের সেই গ্যালারি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বার্সেলোনা।

ক্লাসিকোয় মাদ্রিদের কাছে ২-১ গোলে হারে বার্সেলোনা। ওই ম্যাচে কাতালান ক্লাবটির সমর্থকদের আচরণ নিয়ে মোট ১০টি ঘটনার প্রতিবেদন জমা দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর অভিযোগটি রিয়ালের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে ঘিরে। সফরকারীদের জয়সূচক গোলের পর উদ্‌যাপনের সময় ‘গোল ১৯৫৭’ গ্যালারির এক সমর্থক পতাকা দিয়ে তাকে আঘাত করেন বলে লা লিগার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রিয়াল কোচ জোসে মরিনহো ও মার্ক কুকুরেয়াকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও গালিগালাজের অভিযোগও উঠেছে।

এই অভিযোগের পর সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। ক্লাবটির মতে, এ ধরনের আচরণ শুধু আর্থিক জরিমানার ঝুঁকিই তৈরি করে না, ক্ষুণ্ণ করে ক্লাবের ভাবমূর্তিও।

নিজেদের বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘খেলাধুলার মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে ক্লাব ও এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাজনিত তদন্ত শুরু হয়েছে। এসব আচরণ ক্লাবকে আর্থিক শাস্তি ও স্টেডিয়াম বন্ধ হওয়ার ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে ক্লাবের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সমস্যা সমাধানে গোল ১৯৫৭-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ক্লাব কর্তৃপক্ষ। বৈঠকে সমর্থকদের আচরণ নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় অঙ্গীকার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেই গ্যালারিটি আবার খুলে দেওয়া হবে বলেই ধারণা করা হচ্ছে।

ক্যাম্প ন্যুয়ের দক্ষিণ গ্যালারির নিচের অংশে অবস্থিত গোল ১৯৫৭। স্টেডিয়ামটি প্রথম চালু হওয়ার বছরকে স্মরণ করেই এর নামকরণ করা হয়েছে। গত মার্চে সংগঠিত সমর্থক গোষ্ঠীগুলোর জন্য প্রথমবার এই অংশ চালু করা হয়। সেখানে ৮০০ সমর্থকের বসার ব্যবস্থা রয়েছে।

সমর্থকদের আচরণের কারণে গ্যালারি বন্ধের সিদ্ধান্ত বার্সেলোনার জন্য নতুন নয়। ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুয়েল সংস্কারকাজ চলার সময় অলিম্পিক স্টেডিয়ামে খেলত বার্সেলোনা। সে সময়ও সমর্থকদের অসদাচরণের জেরে আর্থিক জরিমানার ঘটনায় স্টেডিয়ামের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ক্লাবটি।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার