নটিংহাম ফরেস্টের কাছে আটকাল লিভারপুল
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
অ্যানফিল্ডে নাটকীয় এক ম্যাচে নটিংহাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ম্যাচের ২৪ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে ড্যান এনদোয়ের গোলে এগিয়ে যায় ফরেস্ট। এরপর ফ্লোরিয়ান ভির্টজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় হতাশা বাড়ে লিভারপুলের। হাফ টাইমের পর কোডি গাকপোর ক্রস থেকে আলেকজান্ডার ইসাক গোল করে সমতা ফেরান। তবে ৭০ মিনিটে অ্যালিসনের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে মরগান গিবস-হোয়াইট গোল করলে আবারও এগিয়ে যায় ফরেস্ট।
শেষ পর্যন্ত লিভারপুলকে রক্ষা করেন ভিক্টর মুনোজ। ৮১তম মিনিটে দারুণ ফিনিশে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। শেষদিকে স্বাগতিকদের চাপ থাকলেও আর গোল হয়নি। ফলে রোমাঞ্চকর চার গোলের ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।







