Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবিশ্বাস্য জয়

শেষ মুহূর্তের পেনাল্টিতে জাদু দেখালেন হলান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২
শেয়ার করুন:
শেষ মুহূর্তের পেনাল্টিতে জাদু দেখালেন হলান্ড

শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল নরওয়ে। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আর্লিং হলান্ডের পেনাল্টি গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ৩৬ হাজারের বেশি দর্শকের সামনে ঘরের মাঠে এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ডেনিশরা।

গ্রুপ ‘এ৪’-এর এই ম্যাচে ড্র করলেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে চলে যেত ডেনমার্ক। ম্যাচের শুরুটাও তারা করেছিল দুর্দান্ত। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। ১১তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রাসমুস হইলুন্দ গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে শেষ ছয় ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল। এর ঠিক তিন মিনিট পরই (১৪ মিনিটে) গুস্তাভ ইসাকসেনের সহায়তায় হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ের্গ।

আরও পড়ুন

বছরটা কেমন কাটল আর্জেন্টিনার?

১৮ নভেম্বর ২০২৬

দুই গোলে পিছিয়ে পড়ার পর হাল ছাড়েনি নরওয়ে। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায়। ৩৭তম মিনিটে ডেনিশ গোলরক্ষকের একটি ভুলের সুযোগ কাজে লাগান আর্সেনাল তারকা মার্টিন ওডেগার্ড। তার বাড়ানো বলে খুব কাছ থেকে গোল করে ব্যবধান কমান আর্লিং হলান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ডেনমার্ক।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে, তবে ডেনমার্কের রক্ষণভাগে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ। অবশেষে নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে (৮৩ মিনিটে) কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সফরকারীরা। আন্দ্রেয়াস শেল্ডেরাপের নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জোরালো শটে স্কোরলাইন ২-২ করেন অধিনায়ক ওডেগার্ড।

আরও পড়ুন

ব্রাজিলের পর আর্জেন্টিনাও মাতল ‘সেভেন আপ’ উৎসবে

১৮ নভেম্বর ২০২৬

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল এবং ডেনমার্ক কোয়ার্টার ফাইনালের উল্লাসের প্রহর গুনছিল, ঠিক তখনই ঘটে নাটকীয় মোড়। যোগ করা সময়ে একটি ক্রস ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন ডেনিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন। পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি হালিল উমুত মেলের। ৯৬ মিনিটে স্পট কিক থেকে স্কোরলাইন ৩-২ করেন হলান্ড। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ ম্যাচে এটি তার ২০তম গোল। শেষ বাঁশি বাজতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন নরওয়ে সমর্থকেরা।

নরওয়ে-ডেনমার্কআর্লিং হলান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন