Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লা লিগা

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯
শেয়ার করুন:
আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

গোলের পর তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস এস্পির উদযাপন।

লা লিগায় পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে সেল্তা ভিগোকে ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। ২০২২ সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে কার্লো আনচেলত্তির অধীনে টানা ১০ ম্যাচ জয়ের পর এটিই রিয়ালের সেরা জয়ের ধারা। আর এই জয়ের নায়ক বদলি হিসেবে নামা তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস এস্পি।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ম্যাচের শুরুটা অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সুখকর ছিল না। মাত্র ষষ্ঠ মিনিটেই উইলিয়ট সুইডবার্গের পাস থেকে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সফরকারী সেল্তা ভিগো। প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা রিয়াল আরও গোল হজম করতে পারত। এর মধ্যেই ৩৯ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন

মেসির হাতে তুলে দেওয়া হলো গোল্ডেন বুট

২২ নভেম্বর ২০২৬

বক্সের ভেতর ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি আদায় করেছিলেন ফরাসি তারকা, কিন্তু ‘পানেনকা’ শট নিতে গিয়ে বল উড়িয়ে মারেন ক্রসবারের ওপর দিয়ে। এই পেনাল্টি মিসে অনাকাঙ্ক্ষিত এক পরিসংখ্যানেও নাম উঠেছে এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত নেওয়া ২৮টি পেনাল্টির মধ্যে ৬টিই মিস করলেন তিনি—ব্যর্থতার হার প্রায় ২১ শতাংশ।

বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামার পর রিয়ালের আক্রমণে গতি বাড়ে। ৬৬ মিনিটে এমবাপ্পের পাস থেকে নিচু শটে দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৫ মিনিটে বাজিমাত করেন গ্রীষ্মে লেভান্তে থেকে আসা স্ট্রাইকার কার্লোস এস্পি।

আরও পড়ুন

২৭ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে লিডসের জয়

২২ নভেম্বর ২০২৬

বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৬ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে নেওয়া এস্পির হেড গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে এস্পি বল জালে জড়ান। রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত মাত্র ৬৩ মিনিট খেলেই ৪টি গোল করে ফেললেন এস্পি।

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের কাছে ২–১ গোলে হারের পর আর কোনো ম্যাচে হারেনি রিয়াল মাদ্রিদ; টানা ৯ ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে দলটি। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার (১২ ম্যাচে ৩৩ পয়েন্ট) সমান পয়েন্ট অর্জন করল রিয়াল, যদিও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানেই আটকে থাকল সেল্তা ভিগো।

রিয়াল মাদ্রিদকার্লো আনচেলত্তিলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই