Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

স্পেন বিশ্বকাপ স্কোয়াড

বার্সার ৮ ফুটবলার, রিয়ালের কেউ নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:৫২
বার্সার ৮ ফুটবলার, রিয়ালের কেউ নেই

সংগৃহীত ছবি

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার। এমনটা কি কল্পনা করা যায়? অকল্পনীয় সেই ঘটনাই ঘটবে এবারের বিশ্বকাপে। বার্সেলোনার ৮ ফুটবলারকে নিলেও রিয়ালের একজনকেও ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। এই প্রথম রিয়ালের কোন ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে খেলবে স্পেন।

দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতেছে বার্সা। স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে আধিপত্য থাকবেন কাতালান ক্লাবটির, এ অনুমেয়ই ছিল। তবে রিয়ালের কেউই যে শেষ পর্যন্ত বিশ্বকাপে যেতে পারবেন না, এমনটা হয়তো কেউ স্বপ্নেও ভাবেননি!

স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুই রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল, ডিন হুইসেনের। বিশেষ করে তরুণ ডিফেন্ডার হুইসেনের বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে। দলে জায়গা হয়নি রিয়ালের রাউল আসেন্সিও, আলভারো ক্যারেয়া ও ফ্র্যান গার্সিয়ারও। বাদ পড়েছেন আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার রবিন নরমান্ড।

দল ঘোষণার আগে ইনজুরি নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন দে লা ফুয়েন্তে। দলের সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামাল ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে। জানা গেছে, কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই বার্সা তারকাকে পাবে না দল। গ্রুপ পর্বে পুরো ৯০ মিনিট খেলা নিয়েও আছে শঙ্কা।

মৌসুমের শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে বার্সার ফেরমিন লোপেসের। তার ইনজুরিতেই কোপা খুলেছে আরেক বার্সা তারকা গাভির। স্পেনের মাঝমাঠ সামলাবেন বার্সা ত্রয়ী গাভি, পেদ্রি ও রদ্রি।

ইনজুরি নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে আছেন নিকো উইলিয়ামস। গ্রুপ পর্বের আগে সুস্থ হয়ে উঠবেন কিনা, সে নিয়ে আছে শঙ্কা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লা লিগায় মৌসুমসেরা কিপারের খেতাব জেতা জোয়ান গার্সিয়া।

দল ঘোষণার সময় দে লা ফুয়েন্তে বলেছেন, ‘নতুন কোন সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে কথা বলেছেন। পুরো বিষয়টি আমরা সমন্বয় করছি। প্রথম ম্যাচে তারা তৈরি থাকবে, কোনো কারণে তা না হলেও দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’

রিয়ালের কাউকে দলে না নেওয়ার প্রসঙ্গে ফুয়েন্তে জানান, 'কোন খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন, আমি তা কখনোই দেখি না।কাকে বাদ দেব আর কাকে রাখব; সেটা বেছে নেওয়া সবসময়ই কঠিন। প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই এই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয় স্কোয়াডের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে।’ 

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।


গোলকিপার:

উনাই সিমন, দাভিদ রায়া ও জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার:

মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেদ্রো।

মিডফিল্ডার:

পেদ্রি, ফাবিয়ান রুইস, মার্তিন জুবিমেন্দি, গাভি, রোদ্রিগো হের্নান্দেস , আলেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড:

মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্তর মুনোস ও লামিন ইয়ামাল।



 

 

 

রিয়াল মাদ্রিদস্পেনবার্সেলোনাফিফা বিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    অসহায়দের আলোর দিশারি বীথি

    অসহায়দের আলোর দিশারি বীথি

    ২৫ মে ২০২৬, ০৫:১১

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ২৫ মে ২০২৬, ০৭:৪৪

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    ২৫ মে ২০২৬, ০৫:০০

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    advertiseadvertise