Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

পার্কিং লটে মেসির সঙ্গে হঠাৎ দেখা!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৭
পার্কিং লটে মেসির সঙ্গে হঠাৎ দেখা!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি সুপারমার্কেটের পার্কিং লটে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ এক ব্রাজিলিয়ান তরুণের। অবিশ্বাসের ধাক্কা সামলে তিনি সেই মুহূর্তটিতে ক্যামেরায় ধারণ করেও রেখেছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। রোবার্তো কাম্পো নামের সেই ব্রাজিলিয়ান ব্যক্তি ‘গ্লোবো স্পোর্ত’-কে শুনিয়েছেন আর্জেন্টাইন কিংবন্তির সঙ্গে সাক্ষাতের রোমাঞ্চকর গল্প।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল শহরের বাসিন্দা রোবার্তো স্থানীয় একটি মার্কেট থেকে বের হয়ে গাড়ি নিয়ে মূল সড়কে যাচ্ছিলেন। সেই সময় পার্কিং লটে তার নজর আটকে যায় একজন মানুষের ওপর। প্রথম দেখাতেই তার নজরে আসে ওই ব্যক্তির হাঁটার ভঙ্গি। ঘটনাটি বর্ণনা করে রোবার্তো বলেন, ‘দূর থেকেই আমি এক ছোটখাটো একজন মানুষকে খেলোয়াড়সুলভ ছন্দে হাঁটতে দেখছিলাম। কাছে যাওয়ার পর নিশ্চিত হলাম যে এটা স্বয়ং মেসি!’ 

আরও পড়ুন

মেসির অবসর ঠেকাতে বিশ্বজুড়ে গণস্বাক্ষরের প্রস্তাব

০১ আগস্ট ২০২৬

আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে ছিল দুটি শিশু। ভিডিওতে দেখা যায়, রোবার্তো হাত নাড়লে মেসিও হেসে পাল্টা হাত নেড়ে গাড়িতে ওঠেন। বিশেষ বিষয় হলো, সেখানে তখন কোনো ভিড় বা নিরাপত্তা রক্ষী ছিল না। রোবার্তোর ভাষায়, ‘মুহূর্তের মধ্যে কোনো কিছু না ভেবেই আমি মোবাইল বের করে রেকর্ড করতে শুরু করলাম। তখন আমার বুক কাঁপছিল এবং প্রচণ্ড আবেগ কাজ করছিল। এটি এমন এক চমক, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না!’মেসির সঙ্গে সেলফিও তুলেছেন সেই ব্রাজিলিয়ান।

ভিডিও করার পর রোবার্তো সিদ্ধান্ত নেন একটু সাহস করে বিশ্বসেরা তারকার কাছে ছবি তোলার অনুরোধ জানাবেন। মেসির গাড়ির পেছনে নিজের গাড়ি পার্ক করে তিনি গিয়ে জানালার কাচে টোকা দেন। তখন গাড়ির প্যাসেঞ্জার সিটে বসা ছিলেন মেসি। রোবার্তো বলেন, ‘আমি স্প্যানিশ ভাষায় বললাম, “মেসি, আমি কি তোমার সঙ্গে একটা ছবি তুলতে পারি? প্লিজ...।” সে বলল, “হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।” আমি তাকে জানালাম যে, আমি একজন ব্রাজিলিয়ান। একইসঙ্গে তার বড় ভক্ত এবং সে বিশ্বের সেরা খেলোয়াড়। এটা শুনে মেসি হেসে উঠেছিল।’

আরও পড়ুন

বদলি নেমেই জাদু দেখালেন নেইমার

০৫ আগস্ট ২০২৬

মেসির অমায়িক ব্যবহারের প্রশংসা করে রোবার্তো আরও বলেন, ‘ছবি তোলার পর আমি আর তাকে বিরক্ত না করে দ্রুত সেখান থেকে সরে আসি, যাতে সে নিজের মতো করে তার সময়টুকু উপভোগ করতে পারে। মাঠের বাইরেও মানুষ হিসেবে আমি তাকে ভীষণ পছন্দ করি। সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং খুব সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলেছে। এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা।’

যুক্তরাষ্ট্রে প্রায় দশ বছর ধরে বসবাস করা রোবার্তো মূলত বাবা ও বন্ধুদের দেখানোর জন্যই ভিডিওটি টিকটকে আপলোড করেছিলেন। কিন্তু অভাবনীয়ভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যে তার নিজের প্রোফাইলেই ভিডিওটি আড়াই লাখের বেশি ভিউ হয়েছে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া পাতা ও সংবাদমাধ্যম ভিডিওটি শেয়ার করে এবং বেশ কিছু কোম্পানি এর স্বত্ব কেনার জন্য তার সঙ্গে যোগাযোগ করে।

লিওনেল মেসিআর্জেন্টিনাব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু