Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ দুবাইয়ে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:১৯
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ দুবাইয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় সিরিজ শেষে কিছুদিনের বিশ্রাম পেতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর আবার ব্যস্ত সূচি। তার শুরুটা অক্টোবর মাসের গোড়ার দিকে আরব আমিরাত সফর দিয়ে। সেখানে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজটি একপ্রকার ঝুলেই গেছে। দুই সরকারের সম্মতি না এলে এ সিরিজ চলতি বছরে আর হওয়ার সম্ভাবনা নেই। বিসিবির তরফ থেকে আগামী বছর জানুয়ারিতে এই সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। তাই সেপ্টেম্বরে বিশ্রামের পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজন করবে বিসিবি, যেন অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সঠিক প্রস্তুতি নিতে পারেন নাজমুল হোসেন শান্তরা। ওই সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ তিন ফরম্যাটের সিরিজ খেলতে যাবে।

আফগানিস্তানের বিপক্ষে আমিরাতে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সিরিজটির আয়োজন নিয়ে দুপক্ষের প্রস্তুতিও প্রায় শেষ। তবে এখনো ম্যাচগুলোর চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আগামীর সময় জানতে পেরেছে, টেস্টটি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ওয়ানডে সিরিজ শারজায় হতে পারে।

এর মধ্যেই বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার চেষ্টাও চলছে। তৃতীয় দল হিসেবে জিম্বাবুয়েকে যুক্ত করার আলোচনা চলমান।

জিম্বাবুয়ে খেলতে সম্মতি দিলে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ রূপ নেবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। অবশ্য এ সিরিজগুলো নিয়ে বিসিবির ঘোষণা দেওয়ার কিছু নেই। এটি আফগানিস্তানের হোম সিরিজ বলে তারাই এর ঘোষণা দেবে। আফগানিস্তানের সঙ্গে এই অ্যাওয়ে সিরিজটি ২০২৪ সালে ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে তা মাঠে গড়ায়নি। এবার ম্যাচ সংখ্যা কমিয়ে স্থগিত থাকা সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে।

আফগানিস্তান-বাংলাদেশটেস্টওয়ানডে ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার