দ্বিতীয় ম্যাচে নয়া দিগন্তকে উড়িয়ে দিল আগামীর সময়

ল্যাব এইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে দৈনিক আগামীর সময়। বৃহস্পতিবার পল্টন ময়দানে দিনের প্রথম ম্যাচে দৈনিক নয়া দিগন্তকে ৫ উইকেটে হারিয়ে পরের ধাপে গিয়েছে আগামীর সময়।
টসে জিতে ব্যাট করতে নেমে নয়া দিগন্ত ৪৩ রানে গুটিয়ে যায়। আগামীর সময়ের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নয়া দিগন্ত ভালো শুরুর পরেও বড় সংগ্রহ পায়নি। ইব্রাহিম রেজওয়ান একাই নেন ২ উইকেট। এছাড়া শাখাওয়াত কাউসার ও অধিনায়ক নুরুজ্জামান তানিম একটি করে উইকেট নেন।
৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৮ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আগামীর সময়। শাখাওয়াত কাউসার ৪ ছক্কায় ২৪ ও নুরুজ্জামান তানিম ১৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে এই ম্যাচেও সেরা হন তানিম।
আগামীর সময় প্রথম ম্যাচেও টাইমস অব বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল। তানিম সেই ম্যাচেও সেরা হয়েছিলেন।



