Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাহিদ রানার পাঁচ উইকেটে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:২০
নাহিদ রানার পাঁচ উইকেটে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট তুলে নিলেন নাহিদ রানা।

বৈশাখের তপ্ত দুপুরে বল হাতে আগুন ঝরালেন নাহিদ রানা। ১৫০ কিলোমিটার গতি আর সুইংয়ে কিউইদের নাস্তানাবুদ করে তুলে নিলেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট। গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই তিনি প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন। আরেক পেসার শরিফুল ইসলামও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ওয়ানডেতে অতিথিরা থামল ৪৮.৪ ওভারে ১৯৮ রানে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে কিউইরা। প্রথম ২৮ বলে তুলতে পারে মাত্র ৪ রান! অষ্টম ওভারে বোলিংয়ে আনা হয় নাহিদ রানাকে। নিজের প্রথম বলেই এলবিডব্লিউ করেন হেনরি নিকোলসকে (১৩)। ফিরতি ওভারে এসে নাহিদ প্রথম বলেই উইকেট নেন। এবার তার শিকার উইল ইয়ং (২)। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নেন সৌম্য সরকার। ২৮ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কিউইরা।

নিক কেলি আর টম ল্যাথাম কিছুটা সময় টানছিলেন দলকে। তবে সৌম্য সরকারের বলে কিপার লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচে ১৪ রানের বেশি করতে পারেননি ল্যাথাম। ১৭.১ ওভারে কিউইদের স্কোর পঞ্চাশ স্পর্শ করে। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ফেলেন কেলি ও মুহাম্মদ আব্বাস। আব্বাসকে (১৯) ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। উইকেটের পেছনে আরেকটি চোখ-ধাঁধানো ক্যাচ নেন লিটন।

৬৬ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নেওয়া ওপেনার কেলি তিন অঙ্কের দিকে যাচ্ছিলেন এগিয়ে। তার সেই স্বপ্নভঙ্গ করেন শরিফুল ইসলাম। মিডউইকেটে তাওহীদ হৃদয়ের তালুবন্দি হওয়ার আগে খেলেন ১০২ বলে ১৪ চারে ৮৩ রানের ঝলমলে ইনিংস। পরের ওভারেই রিশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের তালুবন্দি হন ক্লার্কসন (৬)। বাকি সময়টুকু শুধুই নাহিদ রানার।

৪৩তম ওভারে বোলিংয়ে এসে ইনিংসে তৃতীয়বারের মতো প্রথম বলেই ফেরান ফক্সক্রফটকে (১৫)। ৪৬তম ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে তুলে নেন পঞ্চম উইকেট। ১০ ওভার বল করে নাহিদ খরচ করেছেন ৩২ রান। এ ছাড়া ৩২ রানে দুটি উইকেট নিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।    

নাহিদ রানাপাঁচ উইকেটবাংলাদেশ-নিউজিল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    এত আসি আসি বলেন তো গেলেন কেন

    এত আসি আসি বলেন তো গেলেন কেন