Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

গ্লোবাল সুপার লিগে নেই বাংলাদেশের কোনো দল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:০৭
গ্লোবাল সুপার লিগে নেই বাংলাদেশের কোনো দল

গ্লোবাল সুপার লিগে নিশ্চিত হয়ে গেছে ৫ দল। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় জুলাইয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর। আমন্ত্রণভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন ও দ্বিতীয় আসরের রানার্সআপ রংপুর রাইডার্স। অথচ তৃতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে কোনো দলই নেয়নি আয়োজক কর্তৃপক্ষ। ফলে খেলা হচ্ছে না বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের।

গ্লোবাল সুপার লিগের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হয়েছে আগামী আসরে অংশগ্রহণ করা পাঁচ দলের নাম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ডেজার্ট ভাইপার্স, মেজর লিগ ক্রিকেটের দল স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ও বিগ ব্যাশ লিগ থেকে পার্থ স্কর্চার্স একাদশ।

বাংলাদেশের কোনো দল কেন নেই— এ ব্যপারে জিএসএলের টুর্নামেন্ট ডিরেক্টর মাইকেল হল-এর সঙ্গে যোগাযোগ করে আগামীর সময়। হল বলেছেন, ‘আমি আসলে দল নির্বাচনের সঙ্গে জড়িত নই। এই কাজটা করে লিগের মালিকপক্ষ। দলগুলোকে আমন্ত্রণ জানানোর পর চূড়ান্ত করা হলে আমার কাজ সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রেখে টুর্নামেন্ট পরিচালনা করা।‘

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। দলটির টিম ডিরেক্টর মোখছেদুল কামাল বাবু আগামীর সময়কে জানান, আমরা খেলতে চেয়েছিলাম, বিসিবির সঙ্গে যোগাযোগও করেছিলাম, পরে জিএসএল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, তারা এবার পৃথিবীর এই অংশ থেকে আর কোনো দল নিচ্ছে না। তারা আমেরিকা থেকে একটা দলকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা অংশ নেওয়ার জন্য দলের কোচ ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনাও করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আয়োজকদেরই সম্মতি মেলেনি। তবে আশা করছি, ভবিষ্যতে অন্য কোনো প্রতিযোগিতায় সুযোগ হলে রাজশাহী ওয়ারিয়র্স অংশ নেবে।

১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএলের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় তাদের সুযোগ হয়, পরের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শিরোপাধারী হিসেবে। এই আসরে খেলেই টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে প্রমাণ করে জাতীয় দলে ফেরার পথ খুঁজে পেয়েছিলেন সাইফ হাসান। এবারে রাজশাহীকে আমন্ত্রণ না জানানোয় গ্লোবাল সুপার লিগে থাকছে না বাংলাদেশের কোনো দল।

ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি