টিভিতে দেখা খেলোয়াড়ই এখন শান্ত’র প্রতিপক্ষ

ছবি: আগামীর সময়
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। নাজমুল হোসেন শান্ত’র টেস্ট অভিষেক একই বছরের জানুয়ারিতে, তবে সেটা পাকেচক্রে। নিউজিল্যান্ড সফরে চোটজর্জর স্কোয়াডে মাঠে নামার মত ১১ জনই হচ্ছিল না, তাই স্রেফ অভিজ্ঞতা অর্জনের জন্য জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাওয়া শান্তকে ব্যাট হাতে নেমেও পড়তে হয়। টেস্ট দলে থিতু হয়েছেন মূলত্ ২০২১ থেকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়কের। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা এবং তাতে নেতৃত্ব দেয়ার সুযোগে রোমাঞ্চিত শান্ত বলেই ফেলেছেন, ‘(অস্ট্রেলিয়ার) টেস্ট ক্রিকেট সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। এবার খেলতে পারছি। একজন ক্রিকেটার হিসেবে এটা ব্যক্তিগত ভাবে আমাকে অনেক রোমাঞ্চিত করছে, মানে আমার ভেতরে অনেক উৎসাহ আর উত্তেজনা কাজ করছে।‘
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড দের বিপক্ষে ব্যাটিং করার অভিজ্ঞতাটাও রোমাঞ্চিত করে তুলছে শান্তকে, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এটা একটা অনেক বড় সুযোগ। এরকম বোলিং এর বিপক্ষে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা আমাদের মধ্যে কনভারসেশন হয় আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান এক্সাইটেড যে এই ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না। এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নরমালি এ ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি।'



