Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

৩ উইকেটে ৫০ থেকে ১০২ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৭:২২
৩ উইকেটে ৫০ থেকে ১০২ রানে অলআউট বাংলাদেশ

ছবি: আগামীর সময়

বৃষ্টিতে ওভার কর্তন করে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৫ ওভারে। কিন্তু এই ১৫ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে ১৪.২ ওভার ব্যাট করে স্বাগতিকরা অলআউট হয়েছে ১০২ রানে। অথচ বৃষ্টিতে খেলা বন্ধের আগে বাংলাদেশের স্কোর ছিল ৬.৩ ওভারে ৩ উইকেটে ৫০ রান।

মিরপুর শেরেবাংলায় আজ শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাইফ হাসানের ১১ বলে ১৬ রানে ৩ ওভারে ২১ রান তুলে নেয় বাংলাদেশ। তবে সাইফ তার ইনিংসটি বড় করতে ব্যর্থ হন। পঞ্চম ওভারে পরপর দুই বলে তানজিদ তামিম (৬) ও পারভেজ হোসেন ইমনও (০) আউট হয়ে যান। অপরপ্রান্তে লিটন ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত ছিলেন। তাওহীদ হৃদয় সদ্যই ক্রিজে এসে ৫ বলে ২ রান করেছেন। ওই সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

হঠাৎ গ্যালারিতে তামিম, কথা বললেন দর্শকদের সঙ্গে

০২ মে ২০২৬

মাঠ শুকানোর পর খেলা শুরু হলেও পিচ গতি হারায়। স্বাভাবিকভাবেই লিটন-হৃদয়কে ক্রিজে নেমে মানিয়ে নিতে হয়। ওভার কমে আসায় মানিয়ে নেওয়া ও রান তোলা, দুই-ই কঠিন হয়ে ওঠে। রান তোলার গতিও কমে আসে। হৃদয় কিছুটা রান তুললেও লিটন স্কোর বাড়াতে ব্যর্থ। বৃষ্টির পর ক্রিজে ফিরে আর চার বল টিকেছেন লিটন। ১৭ বলে তার স্কোর ২৬, হাঁকিয়েছেন তিনটি চার ও একটি ছক্কা।

অন্যদিকে ২৪ বল ক্রিজে থেকে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ করেছেন তাওহীদ হৃদয়। এ ছাড়া বাকি ব্যাটাররা বলার মতো রান করতে পারেননি। বৃষ্টির পর সঠিক লাইন লেন্থে বল রেখে বাংলাদেশ ব্যাটারদের কাজ কঠিন করে তোলেন নিউজিল্যান্ড বোলাররা। তাই বড় শট খেলতে গিয়ে বাংলাদেশ ব্যাটাররা একের পর আউট হয়েছেন। রিশাদ হোসেন ছাড়া ব্যাটিং অর্ডারের বাকি সবাই ড্রেসিংরুমে ফিরেছেন ক্যাচ দিয়ে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডলিটন দাসটি-টোয়েন্টি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise