মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে আবদুল্লাহ শফিক অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাটের ওপর ভর করে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৬৬/২।
ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে তৃতীয় উইকেটে শফিক ও বাবর মিলে গড়েন ১৬৮ রানের জুটি, যা পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শফিক এই সেঞ্চুরি করেন ১৮৫ বলে ১০টি চার ও দুটি ছক্কার সাহায্যে। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ৭৮ রানে পিছিয়ে পাকিস্তান।




