Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘আমাকে চড় মেরে ১ কোটি কামিয়েছে হরভজন’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৫:২০
‘আমাকে চড় মেরে ১ কোটি কামিয়েছে হরভজন’

নতুন করে আলোচনায় হরভজন আর শ্রীশান্তের সেই থাপ্পড়কাণ্ড।

ভারতের সাবেক পেসার শ্রীশান্তকে তারই সতীর্থ সাবেক স্পিনার হরভজন সিংয়ের থাপ্পড় মারার ঘটনার ১৮ বছর পেরিয়ে গেছে। কিন্তু বিতর্ক আজও থামেনি। নতুন এক ঘটনায় এক সময়ের ‘বড় ভাই’ হরভজন সিংয়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন শ্রীশান্ত। এমনকি ইনস্টাগ্রামেও হরভজনকে ব্লক করে দিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। শ্রীশান্তের অভিযোগ, ২০০৮ সালের সেই বিতর্কিত চড় মারার ঘটনাকে পুঁজি করে সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন হরভজন, যেখান থেকে তিনি প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি রুপি আয় করেছেন। শুধু তাই নয়, হরভজন নাকি শ্রীশান্তকে অনুরোধ করেছিলেন সেই বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিতে এবং ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করতে। এই বিষয়টিই মেনে নিতে পারেননি ‘কেরালা এক্সপ্রেস’।

আরও পড়ুন

‘বিশ্বকাপের আগেই শক্তিশালী হয়ে ফিরবে ইয়ামাল’

২৫ এপ্রিল ২০২৬

মালয়ালম সংবাদমাধ্যম ‘মাতৃভূমি’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীশান্ত বলেছেন, “এতদিন কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি সে আবারও ওই ঘটনা নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছে। সে প্রায় ১ কোটি রুপি আয় করেছে এটা থেকে। এরপর আমাকে ফোন করে বলে যেন আমি এটা নিয়ে স্টোরি দিই। আমি তাকে বলেছি, ‘আমি ক্ষমা করতে পারি কিন্তু ভুলতে পারি না।’ আপনি যদি ভুলে যান, তবে তারা বারবার একই কাজ করবে। সে (হরভজন) এর বড় উদাহরণ।”


ক্ষোভ প্রকাশ করে শ্রীশান্ত আরও বলেছেন, ‘ওই ব্যক্তির (হরভজন) সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। আমি তাকে ভাই বলে ডাকতাম। কিন্তু গত এক-দুই মাসে সে যা করেছে, এরপর আমি তাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছি। আমার বাবা-মা শিখিয়েছেন ক্ষমা করতে, কিন্তু ভুলতে নয়। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাকে আমার প্রয়োজনও নেই। ঈশ্বর তার মঙ্গল করুন।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ শেষে মাঠের মধ্যেই শ্রীশান্তকে চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনায় দীর্ঘকাল পর দুজনকে একসঙ্গে দেখা গেলেও এখন আবারও শুরু হলো তাদের শত্রুতা। ভারতের হয়ে খেলার সময় থেকে এখন পর্যন্ত হরভজনের সবকিছুকেই ‘সাজানো নাটক’ বলে মনে করেন শ্রীশান্ত।

হরভজন সিংশ্রীশান্তআইপিএলচড়-থাপ্পড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে