Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘বিশ্বকাপের আগেই শক্তিশালী হয়ে ফিরবে ইয়ামাল’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৪:০৭
‘বিশ্বকাপের আগেই শক্তিশালী হয়ে ফিরবে ইয়ামাল’

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের আগে তারকা ফুটবলারদের ইনজুরি সংশ্লিষ্ট দল এবং সমর্থকদের মাঝে দুশ্চিন্তার উদ্রেক করেছে। ইনজুরির কারণে বার্সার হয়ে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না লামিনে ইয়ামাল। তবে স্পেন জাতীয় দলের জন্য আশার কথা হলো, ২০২৬ বিশ্বকাপের আগেই এই তরুণ তারকা পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন বার্সা কোচ হানসি ফ্লিক।

গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পর হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। শুক্রবার গেতাফের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক নিশ্চিত করেন, বার্সেলোনার হয়ে লিগের বাকি ছয় ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না। ক্যারিয়ারের সেরা সময়ে এমন ইনজুরিতে পড়ায় ইয়ামাল কিছুটা ভেঙে পড়লেও ফ্লিক তাকে নিয়ে আশাবাদী।

আরও পড়ুন

শততম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে এমবাপ্পে

২৫ এপ্রিল ২০২৬

বার্সেলোনার জার্মান এই কোচ বলেন, ‘লামিনের জন্য এই পরিস্থিতি সহজ নয়, আমাদের জন্যও নয়। তবে সে নিশ্চয়ই বিশ্বকাপের জন্য তৈরি হয়ে যাবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে। তার বয়স অনেক কম, ক্যারিয়ারে প্রথমবার এমন চোটে পড়েছে, তাই এই বিষয়গুলো বুঝতে ওর সময় লাগবে। তবে ওর ওপর যে চাপ, সেই তুলনায় ১৮ বছর বয়সে ও যা করছে তা অবিশ্বাস্য।’

বার্সেলোনা কর্তৃপক্ষ ইয়ামালের চোট নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার এবং আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিচ্ছে। ধারণা করা হচ্ছে, সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য স্বস্তির খবর এটাই যে, টুর্নামেন্ট শুরুর আগেই তার দলের আক্রমণভাগের প্রধান অস্ত্রকে তিনি ফিট অবস্থায় পাচ্ছেন।

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে, ১০ মে ক্যাম্প ন্যু-তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’র মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইয়ামালকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে ফ্লিককে।

লামিনে ইয়ামালবার্সেলোনাইনজুরিফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে