Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া বধ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
শেয়ার করুন:
ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া বধ

সংগৃহীত ছবি

বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি আর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। বুধবার হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাকেটের ১৩৩ রানের ইনিংসে ৪৮.৩ ওভারে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ডাকেট। টম ব্যান্টনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন তিনি। ব্যান্টন ৩৫ বলে ৪৪ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন ডাকেট। ১১৫ বলে ১৫টি চার ও তিনটি ছক্কায় ১৩৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ওয়ানডেতে এটি তার দশম সেঞ্চুরি।

শেষদিকে উইল জ্যাকসের ব্যাট থেকেও আসে ঝোড়ো এক ইনিংস। ৪৮ বলে ৫৯ রান করেন তিনি। এ ছাড়া স্যাম কারেন করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৩১ রানে ৪ উইকেট নেন। ম্যাট রেনশ শিকার করেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ১০ বলের মধ্যেই ট্রাভিস হেড (৪) ও অধিনায়ক মিচেল মার্শকে (১) ফিরিয়ে দেন সনি বেকার ও গাস অ্যাটকিনসন। এরপর জশ ইংলিসও ১৪ রান করে বেকারের শিকার হন। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়েন। ৭০ বলে ৫৫ রান করেন রেনশ। ক্যারির ব্যাট থেকে আসে ৫৩ বলে ৩৭ রান। তবে তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ৩ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন। পরে তার কনকাশন নিশ্চিত হলে বদলি হিসেবে অলিভার পিক মাঠে নামেন। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে সনি বেকার ৪৫ রানে ৪ উইকেট নেন। লিয়াম ডসন ৪২ রানে শিকার করেন ৩ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বেন ডাকেট। আর সিরিজসেরা হয়েছেন টম ব্যান্টন।

প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের কৃতিত্বও দেখাল সফরকারীরা। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল ২০১৮ সালে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজবেন ডাকেটইংল্যান্ড ক্রিকেটঅস্ট্রেলিয়া ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’