চার দিনের ব্যবধানে আবারও
সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার বেন ডাকেট। পাকিস্তানে চলমান ত্রিদেশীয়
ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ১৩২ বলে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংস
খেলে ইংল্যান্ডকে ৩৮৬ রানের বিশাল সংগ্রহে পৌঁছে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি
স্টেডিয়ামে শ্রীলঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ডাকেট। ৮৯ বলেই সেঞ্চুরি
পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। লক্ষ্যণীয় ব্যাপার হলো, ডাকেটের ১৬৭ রানের ইনিংসে
একটাও ছক্কা ছিল না! লঙ্কান বোলিং আক্রমণকে ছত্...