Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘১৫ বছরের কিশোরের মতো ক্রিকেট উপভোগ কর’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮
‘১৫ বছরের কিশোরের মতো ক্রিকেট উপভোগ কর’

বৈভব সূর্যবংশীকে উপভোগের মন্ত্র দিলেন কুমার সাঙ্গাকারা।

আইপিএল যতই এগিয়ে যাচ্ছে, ব্যাট হাতে ততই বিস্ময় ছড়িয়ে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাটিং তান্ডবে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই কিশোর। তবে এই আকাশচুম্বী প্রত্যাশার চাপে বৈভব যেন পথ হারিয়ে না ফেলে, সেজন্য সতর্ক করেছেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা।

কিশোর এই ওপেনারকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন লঙ্কান কিংবদন্তি। ক্রিকেটকে উপভোগ করতে বলেছেন। সাঙ্গাকারার ভাষায়, ‘বৈভবের প্রতি আমার বার্তা খুব সাধারণ- সবকিছু উপভোগ কর। সেটা ৩৫ বলে ১০০ হোক, ১৫ বলে ৫০ হোক কিংবা প্রথম বলেই আউট -সবই খেলার অংশ। তোমার রান করার অধিকার আছে, আবার ব্যর্থ হওয়ারও অধিকার আছে। এটাই ক্রিকেট।’

বৈভবের ব্যাটিংয়ে যে অকুতোভয় মানসিকতা দেখা যায়, তার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। সাঙ্গাকারা বৈভবের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেন, ‘সবাই শুধু ওর প্রতিভার কথা বলে, কিন্তু নেটে ও কতটা সময় দেয় সেটা অনেকেরই অজানা। বৈভব খেলাটা খুব ভালো বুঝতে পারে এবং বোলারদের পরিকল্পনা পড়ে সেই অনুযায়ী ব্যাটিং করতে পারে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর আইপিএলের অভিষেক ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। পাঁচ ইনিংস শেষে তার স্ট্রাইক রেট ২৬৩-এর উপরে! মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরাকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

অতি-আক্রমণাত্মক খেলার ঝুঁকিও আছে, যা দেখা গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে। সেখানে প্রফুল্ল হিঙ্গের বলে প্রথম বলেই তিনি আউট হয়ে যান। তবে তার এই ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাঙ্গাকারা মোটেও বিচলিত নন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনারদের কাজই হলো শুরু থেকে আক্রমণ করা। সে ভুল থেকেই শিখবে। এই বয়সে তার ব্যাটিং নিয়ে খুব বেশি কাটাছেঁড়া না করাই ভালো। আমি শুধু চাই ও সেই ১৫ বছরের কিশোরের মতো ব্যাট করুক যার চোখে একরাশ বিস্ময় থাকে। এভাবেই সে উন্নতি করবে।’

বৈভবের চোখ ধাঁধানো ব্যাটিং দেখে এই বয়সেই জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে। তবে ভারতের নির্বাচকেরা এই কিশোরকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। সাঙ্গাকারাও চান, এসব আলোচনা থেকে দূরে থেকে বৈভব যেন কেবল ক্রিকেটকে ভালোবেসে খেলে যায়। 

আইপিএলবৈভব সূর্যবংশীকুমার সাঙ্গাকারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    advertiseadvertise