Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ম্যাকাইতেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ‘ভালো টেস্ট উইকেট’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৫
ম্যাকাইতেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ‘ভালো টেস্ট উইকেট’

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়, ২২ আগস্ট থেকে।

ম্যাচের আগে ম্যাকাইয়ের উইকেট নিয়ে ইতিবাচক ধারণা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, এখানকার উইকেট ব্যাটারদের জন্য বেশ ভালো। তবে ব্যাটসম্যানদের নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে।

সিমন্স বলেন, ‘পিচ দারুণ। কিছুটা ঘাস আছে। অনেক শক্ত। ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা।’

ডারউইনে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। প্রথম টেস্টে তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

ম্যাকাইয়ের ম্যাচ পাঁচ দিনে গড়াবে কি না—এমন প্রশ্নে অবশ্য আগে থেকে কিছু বলতে চাননি সিমন্স। হাসি তিনি জানিয়েছেন, ‘পাঁচদিনে টেস্ট যাবে কিনা তা আমি না কিউরেটর বলতে পারবে। উইকেটের ওপর তো নির্ভর করছে ব্যাপারটা। পাশাপাশি ক্রিকেটাররা কেমন খেলে এটার একটা ব্যাপার। এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।’

ম্যাকাইয়ের প্রবল বাতাস নিয়েও সতর্ক বাংলাদেশ কোচ। তবে তার মতে, দুই দলকেই একই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ডারউইনেও বাতাস ছিল উল্লেখ করে সিমন্স বলেন, ‘ডারউইনেও অনেক বাতাস ছিল। দুই দলকেই এভাবে খেলতে হবে। ভালোভাবে মানিয়ে নিতে হবে। আগে আসতে পেরে তাই ভালোই হয়েছে। আমরা জানি এখানে কী কন্ডিশন। ছেলেদের কেবল মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে।’

এখন সেই কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজ জয়ের পালা বাংলাদেশের। প্রথম টেস্টের আত্মবিশ্বাস ধরে রেখে ব্যাট-বল দুই বিভাগেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ম্যাকাইয়ে ইতিহাসের আরেকটি অধ্যায় লেখার সুযোগ থাকবে টাইগারদের।

 

ফিল সিমন্সবাংলাদেশ-অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২