আবুধাবি টেস্ট
ইবাদত-হাসানের জোড়া আঘাত
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
৪৭৯ রানের বিশাল টার্গেট তাদের সামনে। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। আবুধাবিতে ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে চা বিরতির আগে ৫১ রানে দুই উইকেট হারিয়েছে আফগানরা। একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।
নিজের প্রথম বলেই আবদুল মালিককে ২ রানে প্যাভিলিয়নে ফেরান ইবাদত। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ওপেনার। ১৯ রান করা শহিদুল্লাহ কামালকে ৭ম ওভারে ফেরান হাসান। তিনিও ক্যাচ দিয়েছেন কিপারের হাতে।
ক্রিজে আছেন ১৪ রান করা রহমত শাহ ও সাদিকুল্লাহ অটল। এখনো জয়ের জন্য ৪২৮ রান দরকার আফগানদের। দিনের বাকি ৩৯ ওভার।



