Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নেপাল প্রিমিয়ার লিগ

ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে পিসিবির টাকা দাবি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে পিসিবির টাকা দাবি!

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই ইস্যু নিয়ে সরগরম নেপাল ও পাকিস্তানের ক্রিকেট। আজ মাঠে গড়াচ্ছে এনপিএল। তবে দল পেলেও ৬ পাকিস্তানি ক্রিকেটারের মাঠে নামা নিয়ে জেগেছে শঙ্কা। ক্রিকইনফোর দাবি, এই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে লিগ কর্তৃপক্ষের কাছে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দাবি করেছে পিসিবি!

এনপিএলের পক্ষ থেকে ক্রিকইনফোকে জানানো হয়েছে, ছাড়পত্রের জন্য তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছে পিসিবি। তবে এই অর্থ চেয়ে পিসিবি লিখিত কোনো দাবি জানিয়েছে কি না, সেটি নিশ্চিত করা যায়নি। এমনকি অর্থের দাবিই ছাড়পত্র আটকে রাখার মূল কারণ কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে পিসিবির বক্তব্য জানতে চেয়েছিল ক্রিকইনফো। তবে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

এনপিএলের তৃতীয় আসরে ছয় পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা। চিতওয়ান রাইনোসে আছেন হাসান আলী ও উসামা মীর। জানাকপুর বোল্টসে ইফতিখার আহমেদ, কারনালি ইয়াকসে সাহিবজাদা ফারহান ও হুসেইন তালাত এবং সুদূরপশ্চিম রয়্যালসে হায়দার আলী।

আজ সোমবার কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে শুরু হচ্ছে এনপিএল। ১৬ অক্টোবরই টুর্নামেন্টটিকে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এমন সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও এই ক্রিকেটারদের কেউই এমন কোনো পাকিস্তান দলে নেই, যার আন্তর্জাতিক সূচির সঙ্গে এনপিএলের সময়সূচির সংঘর্ষ হচ্ছে। জাতীয় দলের খেলার কারণে তাঁদের নেপাল লিগে অংশ নেওয়ার পথে বাধা থাকার কথা নয়।

পিসিবির বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজিগুলোও একই অভিযোগ করেছিল। তখনো পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্রের জন্য মাথাপিছু ২৫ হাজার ডলার দাবি করেছিল পিসিবি।

এমনকি একটি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে অদ্ভুত ঘটনাও ঘটেছিল। তিন ক্রিকেটারের ছাড়পত্রের জন্য টাকা নেওয়ার পর পিসিবি বুঝতে পারে, তারা একজনের টাকা কম নিয়েছে! এরপর ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আরও ২৫ হাজার ডলার দাবি করা হয়।

ফ্র্যাঞ্চাইজি মালিকদের আরেকটি অভিযোগ ছিল, টাকা পরিশোধ করলেও ছাড়পত্রের নিশ্চয়তা পাওয়া যায় না। পিসিবি চাইলে ছাড়পত্র বাতিল করতে পারে। সে ক্ষেত্রে বিকল্প ক্রিকেটারের জন্য আবারও টাকা দিতে হয়।

 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি