বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক

টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়োতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে স্বাগতিকরা। ১০ ওভার ৩ বল শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। চতুর্থ ওভারে নাহিদ রানা ভাঙেন উদ্বোধনী জুটি। ১৪ রানে ফেরেন মারুমানি।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৯ম ওভারে তিনি ফেরান ২০ রান করা দিওন মেয়ার্সকে।
এই মুহূর্তে ৪৪ রান করে ক্রিজে আছেন ওপেনার ব্রায়ান বেনেট, তার সঙ্গী ৮ রান করা সিকান্দার রাজা।




