Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশে এলো নিউজিল্যান্ড, ল্যাথামের দুশ্চিন্তায় স্পিন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০২
বাংলাদেশে এলো নিউজিল্যান্ড, ল্যাথামের দুশ্চিন্তায় স্পিন

কিউই খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলাদেশে।

বাংলাদেশের মাটিতে যতবারই খেলতে এসেছে, নিউজিল্যান্ড ব্যাটারদের মূল লড়াইটা হয়েছে স্পিনারদের সঙ্গে। ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া সিরিজেও যে এর ব্যতিক্রম হবে না, সেই আভাসই দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশে পা রাখার আগে ল্যাথাম দলের সদস্যদের সতর্ক করলেন, স্পিনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি রাখতে হবে।

আজ সোমবার দুপুরে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় পা রেখেছে। বাকিরা আসবে আজ রাতেই। মিরপুর কিংবা চট্টগ্রাম- ভেন্যু যেটাই হোক, ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের মূল শক্তি স্পিন। উপমহাদেশের বাইরের দলগুলো এসব ভেন্যুতে খেলতে এসে নাকানিচুবানি খাচ্ছে হরহামেশাই। এবারও ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ।

বিমানে ওঠার আগে সতীর্থদের আগাম সতর্কবার্তা দিয়ে ল্যাথাম বলেন, ‘আমরা জানি বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্পিন বড় ভূমিকা রাখবে। নিউজিল্যান্ডের মাটিতে আমরা যেমন পিচে খেলে অভ্যস্ত, সেখান থেকে বাংলাদেশের পিচ খানিকটা আলাদা হবে।’

যে সতীর্থদের ল্যাথাম সতর্ক করলেন, তাদের কথা একটু আলাদাভাবেই বলতে হয়। কাগজে কলমে তৃতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে কিউইরা। এই স্কোয়াডের ৬ জন ক্রিকেটার অবশ্য গত বছর ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। কন্ডিশনের সঙ্গে তাই খানিকটা পরিচিত তারা।

দলের সব তরুণ ক্রিকেটাররা অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই পারফর্ম করবেন, আশাবাদী ল্যাথাম, ‘আইপিএল, পিএসএলে অনেক সিনিয়র ক্রিকেটার ব্যস্ত থাকায় কিছু তরুণ খেলোয়াড় এই সিরিজে সুযোগ পাচ্ছে। যদিও এমন নয় যে এদের সবাই তরুণ। তবে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে কিছুটা কম। কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নিউজিল্যান্ডের হয়ে খেলেছে, সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগেই কন্ডিশন, পিচ নিয়ে প্রস্তুতিটা সেরে রাখার আহবানও জানান ল্যাথাম, ‘আমার মনে হয়, যখনই বাংলাদেশ বা কিছুটা অপরিচিত কোনো জায়গায় যাওয়া হয়, খেলার আগের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এরপর সেখানে গিয়ে শুরুটা ভালোভাবে করতে পারলে একটি বিশাল পার্থক্য গড়ে দেয়। মানিয়ে নেওয়াটা সবসময় জরুরি। এটা নিয়ে আমরা সবসময় কথা বলি এবং আশা করি আমরা তা ভালোভাবে করতে পারব। নিউজিল্যান্ডে ক্রিকেট খেলে আমরা বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আশা করছি বাংলাদেশের বিপক্ষেও ভালো একটা সিরিজ কাটবে।’

বাংলাদেশ-নিউজিল্যান্ডটম ল্যাথাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    এত আসি আসি বলেন তো গেলেন কেন

    এত আসি আসি বলেন তো গেলেন কেন