Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ দলে বিশৃঙ্খলা

সাংবাদিকদের উল্টো প্রশ্ন সিমন্সের!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০
সাংবাদিকদের উল্টো প্রশ্ন সিমন্সের!

ছবি: আগামীর সময়

মাঠের লড়াই শুরু হতে বাকি দুইদিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য মাঠের বাইরের ইস্যু নিয়ে সরব ক্রিকেট অঙ্গন। মিরপুরে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স উল্টো সাংবাদিকদের প্রশ্ন করলেন, বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি তারা প্রথমবার দেখছেন কিনা!

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের ব্যাটিং কোচ হলেও মোহাম্মদ আশরাফুল টিকতে পারলেন না এক বছরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফুলকে সরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে। সিরিজ শুরুর আগমুহূর্তে কোচিং সেটাপে পরিবর্তন যে দলের ভেতরের পরিবেশকে প্রভাবিত করছে, সে বলাই বাহুল্য।

দুই বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচের পদে থেকে সিমন্সও বুঝতে পেরেছেন অনেক কিছুই। সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। সিমন্স করলেন পাল্টা প্রশ্ন। বাংলাদেশ কোচ বলেন, ‘আমার চেয়ে বাংলাদেশে বেশি সময় ধরে আপনি আছেন। খেলার আগে এ ধরনের বিশৃঙ্খলা নিশ্চয়ই এবার প্রথমবার দেখেননি। শুধু এই সিরিজ না। প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।’

আরব আমিরাতে সম্প্রতি জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তার।

আমিরাত পর্ব শেষ করে বাংলাদেশ দলের সবাই একসঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন মাত্র দুই থেকে তিন দিন। এদিকে গত সপ্তাহে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

একসঙ্গে সব ক্রিকেটারদের নিয়ে বেশি প্রস্তুতি না নিতে পারলেও চিন্তিত নন সিমন্স। বাংলাদেশ কোচ বলেন, ‘কয়েকজন খেলোয়াড় টেস্ট, ওয়ানডে দুই দলেই খেলে। বলব না যে এটা সঠিক। কিন্তু তারা তো খেলার মধ্যেই আছে। বসে ছিল না। এই ২ দিন দলের সবাই ভালোমতো প্রস্তুতি নিতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি