Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৮:১০
বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ

সব ঠিক থাকলে এ বছরই হয়তো এমন দৃশ্য আবার দেখা যাবে।

রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছিল। গত বছরের বাংলাদেশ সফর স্থগিত করেছিল ভারত। এরপর মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশকে ছাড়াই হয়ে যায় বিশ্বকাপ। এখন এই শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

আগামী সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এই সফরে দুই দলের তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা। এটা সবাই জেনে গেছেন যে, ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বিদ্যমান সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতে ক্রিকেটের নতুন ক্ষেত্র নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে এই চিঠির সত্যতা নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনস ডিরেক্টর নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করি। তারই অংশ হিসেবে আমরা বিসিসিআইকে ই-মেইল করেছি। আগামী সেপ্টেম্বরে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর এবং পরবর্তীতে বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া আমাদের দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সহযোগিতার ক্ষেত্রে আরও কী কী সম্ভাবনা আছে, তা অন্বেষণের অনুরোধও জানানো হয়েছে।’

চলতি আইপিএলের আগে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে হঠাৎ করেই বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে না বললেও এর পেছনে যে রাজনৈতিক ইস্যু জড়িত, সেটা সামনে চলে আসে। এর প্রেক্ষিতে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার এসেছে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ৪ এপ্রিল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বিষয়ক একটি প্রতিবেদনে ‘টাইমস অব ইন্ডিয়া’ উল্লেখ করেছে যে, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন।’

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৩ এবং ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টির ভেন্যু চট্টগ্রাম।

বিসিবিবাংলাদেশ-ভারতবিসিসিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে