Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টেইটের জায়গায় তালহা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৫৫
টেইটের জায়গায় তালহা

বাংলাদেশ অধ্যায় শেষ হলো টেইটের

দুজনের দারুণ মিল অনেক জায়গাতেই। শন টেইট ও তালহা জুবায়ের, দুজনই একটা সময় ছিলেন নিজ নিজ দলের সবচেয়ে গতিবান পেস বোলার। দুজনই ছিলেন প্রচণ্ড সম্ভাবনাময়, দুজনেরই ক্যারিয়ার অকালে শেষ হয়ে গেছে ইনজুরির ছোবলে। বাংলাদেশ জাতীয় দলে শেষ হয়ে গেল শন টেইট অধ্যায়। অস্ট্রেলিয়ার নাগরিক টেইট বৈবাহিক সূত্রে ভারতের অনিবাসী নাগরিকও, তিনি পারিবারিক কারণে চাইছিলেন ভারতেই কোনো একটা চাকরিতে থিতু হতে। ভারতীয় গণমাধ্যমের খবর, পশ্চিম বাংলা রাজ্য দলের কোচ হতে সাক্ষাৎকারও দিয়েছেন টেইট, তবে বিদায় নেওয়ার আনুষ্ঠানিক কারণ হিসেবে সাবেক এই পেসার সামনে এনেছেন পরিবারকে সময় দেওয়ার প্রসঙ্গই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম কিংসের কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন টেইট। আলোচিত এই ফ্র্যাঞ্চাইজিটি টাকা দেয়নি টেইটের, সে সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে ঢাকার এক হোটেলে লম্বা আলাপের পর বিসিবির প্রস্তাবে রাজি হয়ে আন্দ্রে অ্যাডামসের জায়গায় পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত, তবে ১২ মাসের মাথায় চুক্তির আরও বছর দেড়েক বাকি থাকতেই স্বেচ্ছায় সরে গেলেন তিনি। বিদায় বেলায় টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং একটি প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দলের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের। সিদ্ধান্তটি নেওয়া মোটেও সহজ ছিল না। আমাদের আলোচনার পুরো সময় জুড়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের পেসাররা যা অর্জন করেছে, তার জন্য আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি, তাদের সামনে একটি রোমাঞ্চকর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আগামী দিনগুলোতে আমি এই দলের প্রতিটি সফলতা কামনা করি।’

টেইটের হাত ধরে গত ১২ মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বলা যায় নাহিদ রানার আরও শানিত হয়ে ওঠা। তিন সংস্করণেই দারুণ কার্যকর হয়ে উঠেছেন নাহিদ রানা, যার পেছনে টেইটের বড় অবদান। বিসিবি তাকে লম্বা সময়ের জন্য রাখতে চাইলেও টেইট চাইছিলেন সময়টা সংক্ষিপ্ত করতে, দুই পক্ষের সমঝোতাতেই এই পথ বিচ্ছিন্নতা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবিকে নিজের পরিস্থিতির কথা জানানোর পর টেইট সংক্ষিপ্ত মেয়াদে বা কম সময়ের জন্য এই দায়িত্বে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত পদত্যাগ করাই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টেইটের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তালহা জুবায়েরকে। সাবেক এই পেসার বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই কোচের দায়িত্ব পালন করে আসছেন।

শন টেইটঅস্ট্রেলিয়াভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের