Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এনসিএল

বল বদলে ফল বদল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২
শেয়ার করুন:
বল বদলে ফল বদল

জাতীয় ক্রিকেট লিগে এই মৌসুম থেকে ডিউক বলের বদলে খেলা হয়েছে কোকাবুরা বলে। টানা ৫ মৌসুম ডিউক বলে খেলা হওয়ার পর চলতি মৌসুম থেকে কোকাবুরা বলের ব্যবহার শুরু হওয়াতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ব্যাটসম্যানরা। কারণ ডিউক বলে লম্বা সময় ধরে উজ্জ্বলতা ধরে রাখা ও খাড়া সেলাই পেসারদের দিচ্ছিল সুবিধা আর ব্যাটসম্যানদের জন্য ছিল বাড়তি সতর্কতা। কোকাবুরা বলে বদলে যেতেই রান বেড়েছে জাতীয় লিগে, উইকেট বেড়েছে স্পিনারদের।

সদ্য সমাপ্ত মৌসুমে সবচেয়ে বেশি, ৮০৪ রান রংপুরের ব্যাটসম্যান মিম মোসাদ্দেকের। তার সেঞ্চুরি ৩টি আর হাফসেঞ্চুরি ৫টি। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সাদিকুর রহমানের রান ৬৯৭, দুজনেই খেলেছেন ৭টি করে ম্যাচ অর্থাৎ পুরো মৌসুম। নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন ৫ ম্যাচ খেলার পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়, তাদের রান যথাক্রমে ৬১২ ও ৬৭২; দুজনেরই সেঞ্চুরি সংখ্যা ৩। ধরে নেয়া যায় আরো ৪টা ইনিংস ব্যাট করলে তাদের রান আরও বাড়ত। গত মৌসুমে ৭ ম্যাচের ১৪ ইনিংসে সৌম্য সরকারের ৬৩৩ রানই ছিল সর্বোচ্চ, এই মৌসুমে ৬৩৩ রান করলে সৌম্য চারে থাকতেন।

আরও পড়ুন

৬ ক্যাচ নেওয়া লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

১৮ নভেম্বর ২০২৬

এবারের মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারীর শীর্ষ তিনে স্পিনাররা। ৪১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী বামহাতি স্পিনার হাসান মুরাদ, ১ উইকেট কম নিয়ে দ্বিতীয় নাসুম আহমেদ। তিনে অফস্পিনার শেখ পারভেজ জীবন,তার উইকেট সংখ্যা ২৬। বামহাতি স্পিনারদের দাপট গত মৌসুমে এতটা ছিল না। যদিও শীর্ষ উইকেটশিকারী ছিলেন তানভির ইসলাম,৩৪ উইকেট নিয়ে; তবে পরের জায়গা গুলোতে পেসার পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, রুয়েল মিয়া, আবু জায়েদ রাহিদের দেখা গেছে। শীর্ষ পাঁচে আরেক স্পিনার ছিলেন নাঈম হাসান, তিনি অফস্পিন করেন।

গত মৌসুমে ডাবল সেঞ্চুরি ছিল একটি, সিলেটের অমিত হাসানের ২১৩ ছিল সর্বোচ্চ রান। এবারে ডাবল সেঞ্চুরি হয়েছে ৬টা, নাঈম শেখের ২৮২ এই মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

আরও পড়ুন

শেষ মুহূর্তের পেনাল্টিতে জাদু দেখালেন হলান্ড

১৮ নভেম্বর ২০২৬

রান এবং উইকেটের প্রাচুর্য্যের পাশাপাশি ম্যাচে ফলও এসেছে বেশি। গত মৌসুমে রংপুর ৭ ম্যাচের ৩টিতে জিতে হয়েছিল চ্যাম্পিয়ন, এবার খুলনা ৪ ম্যাচ জিতেছে আর হারেনি একটিতেও। সিলেট ও চট্টগ্রাম জিতেছে ৩টি করে ম্যাচ, গত মৌসুমে তারা জিতেছিল ২ ম্যাচ করে। আগের মৌসুমের চ্যাম্পিয়ন রংপুর এবার শেষ করল ছয়ে আর খুলনা ২০১৯-২০ মৌসুমের পর এবারই জিতল প্রথম, সব মিলিয়ে রেকর্ড অষ্টমবারের মত।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুরের ব্যাটসম্যান মিম মোসাদ্দেক, সেরা উদীয়মান ক্রিকেটার রাজশাহীর নাঈম আহমেদ। চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৩০ লাখ টাকা প্রাইজ মানি, রানার্স আপ সিলেট পাচ্ছে ১৫ লাখ।  সেরা খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা আর সেরা উদীয়মান, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটশিকারী পাবেন ১ লাখ টাকা করে।

জাতীয় ক্রিকেট লিগএনসিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন