Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

আইপিএল ফাইনালে নজর রাখুন তিন দ্বৈরথে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৫:২৬
আইপিএল ফাইনালে নজর রাখুন তিন দ্বৈরথে

দুই সুপারস্টারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বেঙ্গালুরু আর গুজরাট।

টানা দুই মাসেরও বেশি সময় ধরে ধুন্ধুমার ক্রিকেট লড়াই শেষে এবার আইপিএলের শিরোপার ফয়সলা হওয়ার অপেক্ষা। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সাবেক শিরোপাধারী গুজরাট টাইটান্স। হাই-ভোল্টেজ এই মেগা ফাইনালের ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিকা রাখতে পারে তিনটি গুরুত্বপূর্ণ দ্বৈরথ।

১. বিরাট কোহলি বনাম কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার

বেঙ্গালুরুর মহাতারকা বিরাট কোহলি বরাবরের মতোই ফাইনালের স্পটলাইটে থাকবেন এবং দলের বড় সংগ্রহের মূল ভার থাকবে তার কাঁধেই। তবে আজ গুজরাটের পেস জুটি কাগিসো রাবাদা ও জেসন হোল্ডারের বিপক্ষে তার লড়াইটি হবে দেখার মতো। পরিসংখ্যান বলছে, কোহলিকে অতীতে হোল্ডার ৪ বার এবং রাবাদা ৫ বার সাজঘরে পাঠিয়েছেন। এই দুই পেসারের বাড়তি বাউন্স ও সুইংয়ের বিপক্ষে কোহলি আজ কেমন শুরু করেন, তার ওপর আরসিবির ভাগ্য অনেকটাই নির্ভর করছে।

আরও পড়ুন

‘সূর্যবংশী জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত’

৩০ মে ২০২৬

২. শুবমান গিল ও সাই সুদর্শন বনাম ভুবনেশ্বর কুমার

গুজরাট টাইটান্সের দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন। কোয়ালিফায়ার-২ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৫ রান তাড়া করতে নেমে তারা ১৬৭ রানের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ গড়ে দলকে ফাইনালে তুলেছেন। তবে আজ পাওয়ারপ্লে-তে তাদের কঠিন পরীক্ষা নেবেন আরসিবির অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ‘সুইং সুলতান’ ভুবনেশ্বর আইপিএলের ইতিহাসে গিলকে ৬ বার এবং সুদর্শনকে ৭ বার আউট করেছেন। ফলে শুরুতেই এই জুটিকে ভাঙতে ভুবনেশ্বরই আরসিবির প্রধান অস্ত্র।

৩. দেবদত্ত পাডিক্কাল বনাম রশিদ খান

মাঝের ওভারগুলোতে আফগান লেগ-স্পিনার রশিদ খান গুজরাটের সবচেয়ে বড় ট্রাম্পকার্ড। চলতি মৌসুমে ইতিমধ্যে ১৯টি উইকেট নিয়ে ফর্মে ফিরেছেন রশিদ। আজ আরসিবির মিডল অর্ডার ব্যাটার দেবদত্ত পাডিক্কালের সঙ্গে তার দ্বৈরথ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অতীতে রশিদ খানের বলে ৫ বার আউট হয়েছেন পাডিক্কাল। রশিদের গুগলির ফাঁদ এড়িয়ে পাডিক্কাল মাঝের ওভারে আরসিবিকে টেনে নিতে পারেন কি না, সেটিই দেখার।

আইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুগুজরাট টাইটান্স
    শেয়ার করুন:
    Advertisement
    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    advertiseadvertise