শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

সংগৃহীত ছবি
ম্যাচে রান হয়েছে ৮৫৯। অবিশ্বাস্য এক রানতাড়া করতে নেমে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে রানের বন্যার ম্যাচে হয়েছে রেকর্ডের বন্যাও। কত রেকর্ডের সাক্ষী হয়েছে এই ম্যাচ?
২০২
১১৬ বলে ২০২ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। ১১৪ বলে ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এটি। আগেরটি ছিল ১১৭ বলে, মালিক ছিলেন ভারতের শুবমান গিল।
প্রথম কোনো ইংলিশ ব্যাটার ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ব্রুক। কোনো ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড, সাথে পাকিস্তানের মাটিতে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। এতদিন বেন স্টোকসের ১৮২ রান ছিল কোনো ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
৮৫৯
ম্যাচে দুই দলের সম্মিলিত রান। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান হয়েছিল ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে, ৮৭২ রান।
৪২৯
ইংল্যান্ডের করা ৪২৯ রান তাড়া করে ৪৩০ রান করে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০০৬ সালের ম্যাচে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে ৪৩৮ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সেবারের মতো এবারও ম্যাচে ১ বল বাকি ছিল। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা দুই দলই ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ইনিংসের দেখা পেয়েছে এই ম্যাচে।
১০৩
৯ ওভারে ১০৩ রান দিয়েছেন স্যাম কারান। কোনো ইংলিশ বোলারের ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। আগের রেকর্ডের মালিকও ছিলেন কারান, ৯৮ রান দিয়েছিলেন সেবার।
১৪৪
২০২ রানের ইনিংসে বাউন্ডারি থেকে ১৪৪ রান নিয়েছেন হ্যারি ব্রুক। ওয়ানডেতে কোনো ইংলিশ ব্যাটারের বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ড এটি, আগের সর্বোচ্চ ১২৪ রান ছিল জস বাটলারের।



