Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ইতিহাস

বিশ্বকাপে পাকিস্তান বধের ২৭ বছর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৩:৩৬
বিশ্বকাপে পাকিস্তান বধের ২৭ বছর

বাংলাদেশের জয়ের আনন্দে দর্শকরা ঢুকে পড়েছিলেন মাঠে। ছবি: ক্রিকইনফো

আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৯ সালে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। প্রথম আসরেই ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ারদের ভয়ংকর পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের দল। দুই যুগের বেশি সময় পর সেই বুলবুল বোর্ড প্রধান থাকা অবস্থায় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি। সেটা অন্য প্রসঙ্গ, তবে ২৭ বছর আগের সেই পাকিস্তান বধ বাংলাদেশের ক্রিকেটকেই বদলে দিয়েছিল।

সেই আসরে স্কটল্যান্ডকে ২২ রানে হারানোর পর নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। ৩১ মে নর্দাম্পটনে সেই জয়ে ব্যাটে-বলে বাংলাদেশের নায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৩ রান তুলেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান করেছিলেন আকরাম খান আর ম্যাচসেরা সুজন খেলেছিলেন ৩৪ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া ওপেনিংয়ে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ৩৯ রানের ইনিংস উপহার দেন। এই পুঁজি যে পাকিস্তানকে হারানোর জন্য যথেষ্ট হবে, তা কে জানত? অল-রাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।বাংলাদেশ এখন যেমন বলেকয়ে পাকিস্তানকে হারায়, দুই যুগ আগে পরিস্থিতিটা তেমন ছিল না। তখন সবেমাত্র আন্তর্জাতিক অঙ্গনে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে দেশের ক্রিকেট। প্রথম বিশ্বকাপেই বিশ্বকে জানান দেওয়ার একটা বিষয় ছিল। সেই কাজটাই করেছিল টাইগাররা। বোলিংয়ে নেমে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন খালেদ মাহমুদ সুজন। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সেই তিনটি উইকেট আবার শহিদ আফ্রিদি (২), ইনজামাম উল হক (৭) এবং সেলিম মালিকের (৫)। 

ব্যাস, এতেই পাকিস্তানি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে যায়। ৪৪.৩ ওভারে মাত্র ১৬১ রানে অল-আউট হয়ে যায় ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান। মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়রা দারুণ বোলিংয়ের পাশাপাশি একটি করে উইকেটও নিয়েছিলেন। বাংলাদেশের সেই জয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় পড়ে যায়। পরের বছরই বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়। তবে এই ২৭ বছরে বাংলাদেশের ক্রিকেট যতটা এগোনোর কথা ছিল, ততটা এগোয়নি। তবে ক্রিকেট ঘিরে আজকের এত হইচইয়ের গোড়াপত্তন ঘটেছিল সেই নব্বইয়ের দশকেই। আকরাম খান, মিনহাজুল আবেদীন, খালেদ মাহমুদরাই ছিলেন বাংলাদেশের ক্রিকেটের শুরুর সুপারস্টার।

    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০৫:৫০

    advertiseadvertise