Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

গ্যারি সোবার্স

টি-টোয়েন্টি দিয়ে টেস্ট খেলোয়াড় তৈরি হবে না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২৩:০৭
টি-টোয়েন্টি দিয়ে টেস্ট খেলোয়াড় তৈরি হবে না

সংগৃহীত ছবি

২০১৫ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলার সময় এই সাক্ষাৎকারটি ‘ক্রিকইনফো’তে দিয়েছিলেন স্যার গ্যারি সোবার্স। আজ তার মৃত্যুর দিনে তুলে ধরা হল সেটা।

প্রশ্ন : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কী প্রভাব ফেলেছে?
গ্যারি সোবার্স : এটি কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করেছে। এটি অনেক খেলোয়াড়কে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বা বিপক্ষে ওই স্তরে খেলার সুযোগ করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য এটি একটি ভালো নতুনত্ব, কারণ এটি কেবল নতুন খেলোয়াড়দেরই তুলে আনছে না, বরং বিভিন্ন দ্বীপেও ছড়িয়ে পড়ছে যাতে সেখানকার মানুষও মাঠে এসে ক্রিকেট দেখতে পারে। এর ফলে মানুষ আবার মাঠে ফিরছে, যারা হয়তো একদিন টেস্ট ক্রিকেট দেখতেও আসা শুরু করবে।
প্রশ্ন : সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলেছে?
সোবার্স : আপনি এখানকার বেশিরভাগ দেশে দেখতে পাবেন যে, বিভিন্ন দ্বীপের নির্বাচকরা তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের টি-টোয়েন্টি থেকে দূরে রাখার চেষ্টা করেন, যতক্ষণ না সে সর্বোচ্চ স্তরে নিজের দক্ষতা তৈরি করে নিতে পারছে—যাতে সে পরবর্তীতে দুটি সংস্করণই সামলাতে পারে। আমরা ভবিষ্যতের জন্য টেস্ট খেলোয়াড় তৈরি করার চেষ্টা করছি। আর আপনি টি-টোয়েন্টি দিয়ে টেস্ট খেলোয়াড় তৈরি করতে পারবেন না, বিশেষ করে তাদের বয়স যদি ১৯ থেকে ২১ বছরের মধ্যে হয়। আমরা সত্যিই তাদের এখনই টি-টোয়েন্টির দিকে ঠেলে দিতে চাই না, যেখানে তাদের হয়তো মাত্র ৫ বা ৬টি ওভার খেলতে হবে এবং তারা জানবে যে তাদের দ্রুত রান তুলতে হবে। এর জন্য তাদের সব ধরণের উল্টোপাল্টা শট খেলতে হবে, যা পরবর্তীতে টেস্ট ক্রিকেটের জন্য তাদের নিজস্ব টেকনিক ধরে রাখা কঠিন করে দেবে।
আপনার হয়তো এমন দু-একজন খেলোয়াড় থাকতে পারে যারা খুব অল্প বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট এবং টি-টোয়েন্টি—উভয় সংস্করণের সাথেই নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু আপনি তাদের ততক্ষণ পর্যন্ত মাঠে নামাতে পারেন না যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে তারা সত্যিই সক্ষম। আপনাকে প্রথমে তাদের চার দিনের ম্যাচে খেলাতে হবে এবং দেখতে হবে তারা কেমন খেলছে; তখনই আপনি বুঝতে পারবেন যে তারা দুই ফরম্যাটে খেলতে পারবে কি না। বর্তমান সময়ে আপনার টেস্ট খেলোয়াড় তৈরি করা দরকার, কারণ ওয়েস্ট ইন্ডিজে আমাদের তাদের প্রয়োজন। আপনি কেবল প্রতিভা আছে বলেই তরুণদের সরাসরি সিপিএল-এ নামিয়ে দিতে পারেন না, যেখানে সম্ভবত প্রতিটি বলেই আপনাকে বাউন্ডারি মারতে হবে।
প্রশ্ন : আপনি কি টি-টোয়েন্টি পছন্দ করেন?
সোবার্স : আমি এটি দেখতে পছন্দ করি কারণ এটি সঠিক সময়ে সম্প্রচারিত হয়, বিশেষ করে যখন খেলা ভারত, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ায় হয়। আমি বিছানায় শুয়ে শুয়ে এটি দেখতে পারি। একজন ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে খেলা কিছু শটের প্রশংসা না করে পারা যায় না, তবে ঠিক এই কারণেই আপনি চান না যে খুব বেশি তরুণ খেলোয়াড় এতে জড়িয়ে পড়ুক। কারণ তারা খেলায় পরিপক্ক না হয়েই এসব ভিন্ন ভিন্ন জিনিস চেষ্টা করা শুরু করতে পারে। তারা এগুলো চেষ্টা করতে গিয়ে তাদের স্বাভাবিক খেলার সহজাত প্রতিভাটাই হারিয়ে ফেলতে পারে। তবে অভিজ্ঞ খেলোয়াড়রা, যারা টেস্ট ক্রিকেটের স্তরে খেলেন, তারা এই ধরণের শট খেলার জন্য নতুনত্ব তৈরি করতে পারেন। তাদের সেই খেলাগুলো দেখতেও ভালো লাগে। কিন্তু মাঝেমধ্যে তাদের কেউ কেউ বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলে। এখানে-সেখানে দু-একটি শট ঠিক আছে, কিন্তু কেউ কেউ প্রতিটি বলই একইভাবে খেলতে চায়—রিভার্স সুইপ, মাথার ওপর দিয়ে স্কুপ কিংবা ফ্লিক করা।
প্রশ্ন : আপনার কি মনে হয় আপনি টি-টোয়েন্টি খেলতে পছন্দ করতেন?
সোবার্স : আমি যেকোনো ধরণের ক্রিকেট খেলাই উপভোগ করতাম। ফরম্যাট কী, তাতে আমার কিছু যায় আসত না, কারণ আমি আমার খেলা পরিবর্তন করতে চাইতাম না। আমার খেলা একটি মাত্র নীতির ওপর তৈরি ছিল, যদি বল মারার মতো হয়, তবে মারো, তা টেস্ট ম্যাচই হোক আর যা-ই হোক না কেন। তবে টি-টোয়েন্টি আপনাকে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দেয় কারণ এখানে ওভারের সংখ্যা সীমিত থাকে।
প্রশ্ন : কোন শটগুলো আপনাকে মুগ্ধ করেছে?
সোবার্স : এমন অনেক শট আছে যা আমাকে অবাক করেছে, তবে এই শটগুলোর বেশিরভাগই খেলা সম্ভব হচ্ছে কারণ আপনারা এখন লোহার মুখোশ (হেলমেট) পরেন। এই সুরক্ষা ব্যবস্থাটা সরিয়ে দিন, তারপর দেখি তারা এই শটগুলো খেলতে পারে কি না! ভুলে যাবেন না যে অতীতের খেলোয়াড়দের কোনো সুরক্ষা সরঞ্জাম ছিল না। তাই তারা সম্ভবত মাথার ওপর দিয়ে বল ফ্লিক করার মতো শট খেলার চেষ্টা করত না, কারণ টাইমিংয়ে একটু ভুল হলেই বড় বিপদ হতে পারত। কিন্তু এখন হেলমেট, ফেস গার্ড এবং এ সব থাকার কারণে আপনি এই ধরণের সব শট খেলার ঝুঁকি নিতে পারছেন। এখন কোনো আসল সমস্যা নেই। কোনো ভয়ও নেই।
প্রশ্ন : একজন দর্শক হিসেবে, আপনি কোন শটটি বেছে নেবেন?
সোবার্স : রিভার্স সুইপ সবচেয়ে কার্যকর হতে পারে। আমি মনে করি না সাধারণ খেলোয়াড় বা যারা মাত্র খেলা শিখছে, তাদের এটা করা উচিত। তবে কিছু খেলোয়াড় আছেন যারা এটি খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে সক্ষম। রিভার্স সুইপ একটি ভালো শট, কারণ আপনি এটি মাটিতে রেখে খেলতে পারেন। আপনাকে এটি বাতাসে মারতে হবে না, এবং এটির টাইমিং খুব ভালো হতে হয়। এটি এমন একটি শট যা আমি খেলার পরামর্শ দেব। কিন্তু মাথার ওপর দিয়ে ফ্লিক করার মতো বাকি শটগুলো একটু বেশিই অদ্ভুত ও অবাস্তব।
প্রশ্ন : সুইচ হিট নিয়ে আপনার মতামত কী?
সোবার্স : সুইচ হিট—আমি এটা কখনোই বিশ্বাস করিনি কারণ এতে আপনি আপনার অবস্থান সম্পূর্ণ বদলে ফেলছেন। আমার মনে হয় না একজন ব্যাটারকে বামহাতি থেকে ডানহাতি বা ডানহাতি থেকে বামহাতিতে অবস্থান পরিবর্তন করার অনুমতি দেওয়া উচিত। একজন বোলার যখন রাউন্ড দ্য উইকেট বল করতে আসে এবং সে যদি হঠাৎ আম্পায়ারকে না জানিয়ে ওভার দ্য উইকেট বল করে, তবে আপনি তার সঙ্গে কী করবেন—তাকে নো-বল ডাকবেন তো? একই বিষয় সুইচ হিটের ক্ষেত্রেও খাটে, যেখানে ডানহাতি থেকে বামহাতি হয়ে যাচ্ছে খেলোয়াড়রা।
আপনি একজন ডানহাতি ব্যাটসম্যানের জন্য ফিল্ডিং সাজালেন। এখন সে যদি ঘুরে দাঁড়ায় এবং আপনার স্কয়ার লেগের পেছনে তিনজন ফিল্ডার থাকে, তখন কী হবে? নিয়ম অনুযায়ী আপনি স্কয়ারের পেছনে মাত্র দুজন ফিল্ডার রাখতে পারবেন; তাই একজন বামহাতির জন্য আপনার হয়তো দুটি স্লিপ এবং একটি ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে, আর সে হঠাৎ ঘুরে গিয়ে ডানহাতি হয়ে গেল। এখন আপনার স্কয়ারের পেছনে তিনজন ফিল্ডার হয়ে গেল। তখন আপনি কী করবেন? তাই ভেবে দেখুন, সে যখন ব্যাটিংয়ের অবস্থান পরিবর্তন করছে, সে আসলে ফিল্ডিংয়ের অবস্থানও পরিবর্তন করে দিচ্ছে।




গ্যারি সোবার্সওয়েস্ট ইন্ডিজক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!