Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়ানডে সিরিজ

৩ ওভারে ৩ উইকেট হারাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৯:২৮
৩ ওভারে ৩ উইকেট হারাল পাকিস্তান

প্রথম ৩ ওভারে ৩ উইকেট নিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মিরপুরে আজ বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ওয়ানডেটা পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। সেই বাঁচা-মরার ম্যাচে ২৯০ রান করে নিজেদের কাজ সেরে রেখেছেন ব্যাটাররা। বল হাতে গতির ঝড় তুলে বাংলাদেশকে অসাধারণ শুরু এনে দিয়েছেন পেসাররাও।

তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিতে প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে উইকেটকিপার লিটনের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন আহমেদ।

নিজের প্রথম ওভারে উইকেট নেন নাহিদ রানাও। তার শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে গ্লাভসে বল লেগে ক্যাচ যায় লিটনের হাতে। আগের ম্যাচে ৭৫ করা মাজ সাদাকাত ফেরেন ৬ রানে। ঠিক পরের ওভারে ৪ রান করা মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন তাসকিন। টানা তিন ওভারে তিন উইকেট হারায় পাকিস্তান।

৬.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। গাজি ঘোরি ১২ ও আব্দুল সামাদ ব্যাট করছেন ৯ রানে। এর আগে
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকেরা। সর্বোচ্চ ১০৭ রান আসে তানজিদ তামিমের ব্যাটেই। পাকিস্তানের রউফ ১০ ওভারে ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

পাওয়ার প্লেতে (প্রথম ১০ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করেছিল বাংলাদেশ। এরপর ১০৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৯তম ওভারের প্রথম বলে শাহিনের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান সাইফ। ৫৫ বলে ৩ চারে সাইফ করেন ৩৬ রান। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে সোজা সাইটস্ক্রিনের বরাবর ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তার লেগেছে ৯৮ বল।


সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৭তম ওভারের তৃতীয় বলে আবরারকে কাট করতে যান তামিম। বল সোজা কাভারে শাহিন শাহ আফ্রিদির হাতে চলে যায়। ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে বিদায় নেন তানজিদ তামিম। তার আগে শান্ত ৩৪ বলে ২৭ রান করে হারিস রউফের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন।


লিটন দাস ও তাওহীদ হৃদয় করেন ৬১ বলে ৬৮ রানের জুটিতে। ৪৭তম ওভারের তৃতীয় বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হারিস রউফ। ৫১ বলে ১ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন লিটন।


লিটনের উইকেট নেওয়ার পরের বলেই রিশাদ হোসেনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন রউফ। তবে হ্যাটট্রিকটা তিনি করতে পারেননি। পাঁচ নম্বরে নামা তাওহীদ হৃদয় ৪৪ বলে ৪ চারে অপরাজিত ছিলেন ৪৮ রানে।

পাকিস্তানবাংলাদেশ ক্রিকেটওয়ানডে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা