Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএলে ভরাডুবির পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:৩৭
আইপিএলে ভরাডুবির পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।

রোহিত শর্মাকে সরিয়ে যেবার হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হলো, সমর্থকেরা সেটি মেনে নিতে পারেননি। হার্দিকের নেতৃত্বে সাফল্যও পায়নি পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। এবারের আইপিএলেও মুম্বাইয়ের ভরাডুবি হয়েছে। বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই। গুঞ্জন শুরু হয়েছে যে, মুম্বাইয়ের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন হার্দিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু কর্মকাণ্ড গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট অনুযায়ী, হার্দিক পান্ডিয়া হঠাৎ করেই ইনস্টাগ্রামে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দেন। শুধু তাই নয়, তার অ্যাকাউন্ট থেকে মুম্বাই সংশ্লিষ্ট বেশ কিছু পোস্টও সরিয়ে ফেলা হয় বলে দাবি করেছেন ভক্তরা। এমনকি হার্দিকের বান্ধবী মাহিকা শর্মাও ফ্র্যাঞ্চাইজিটিকে আনফলো করেন। যদিও বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ার পর হার্দিক আবারও মুম্বাইকে ফলো করেছেন, কিন্তু এই ক্ষণস্থায়ী পদক্ষেপে বড় কোনো ফাটলের ইঙ্গিতই দেখছেন সমর্থকরা।

আরও পড়ুন

এক পায়ে খেলে মুম্বাইকে বিদায় করলেন ক্রুনাল

১১ মে ২০২৬

গত ১০ মে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না হার্দিক। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে পিঠের ব্যথার কারণে তিনি খেলতে পারেননি, কিন্তু দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্টেডিয়ামে তার অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ এবং হার্দিকের নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরেই যে গুঞ্জন চলছিল, এই ঘটনা সেটাকে আরও জোরালো করেছে।

চলতি মৌসুমে ১১ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে মুম্বাই। হার্দিক ব্যক্তিগতভাবেও ব্যাট-বলে ছিলেন নিষ্প্রভ। ড্রেসিংরুমে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার ঠান্ডা লড়াইয়ের খবরও বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতকে নেতৃত্বে ফেরানোর দাবিও করছেন অনেকে।

মুম্বাই ইন্ডিয়ান্সহার্দিক পান্ডিয়াআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের