Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

প্রস্তুতি ম্যাচ

সাইফের সেঞ্চুরি সৌম্যর ফিফটি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:০৯
সাইফের সেঞ্চুরি সৌম্যর ফিফটি

১৩৩ বলে ১৩৮ রানে অপরাজিত ছিলেন সাইফ। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ব্যাট হাসল সাইফ হাসানের। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। নুরুল হাসান সোহানের টিম ‘বি’র বিপক্ষে খেলেছেন ১৩৩ বলে হার না মানা ১৩৮ রানের ইনিংস।

বাউন্ডারি ছিল ৬ আর ছক্কা ৮টি। অধারাবাহিক একজনের জন্য মূল সিরিজের আগে আত্মবিশ্বাস জাগানিয়া ইনিংস এটা। সাইফের সেঞ্চুরিতে ভর করে মেহেদী হাসান মিরাজের টিম ‘এ’ ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৯২ রান। তানজিদ হাসান ৭, নাজমুল হোসেন ১২, লিটন দাস ৯, তাওহিদ হৃদয় ২৫, আফিফ হোসেন ৩৪, মেহেদী হাসান মিরাজ ২০ ও তানজিম হাসান করেন ১৩ বলে ২৭ রান। এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে নুরুল হাসানের দল ৩৬.৩ ওভারে গুটিয়ে যায় ১৬৪ রানে। মিরাজের দল ম্যাচ জেতে ১২৮ রানে। তাসকিন আহমেদ ২৭ রানে নেন ৪ উইকেট।

হারলেও সৌম্য সরকারের ফিফটিতে স্বস্তি পেতে পারেন নির্বাচকরা। গত পাকিস্তান সিরিজে দলে থাকলেও একাদশে জায়গা হয়নি সৌম্যর। আজ ৮৫ বলে ৯ বাউন্ডারিতে ৫৫ করে নিউজিল্যান্ড সিরিজে একাদশে ফেরার দাবি জানিয়ে রাখলেন তিনি।

সবশেষ পাকিস্তান সিরিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যর্থ ছিলেন সাইফ। তার তিনটি ইনিংস-৪, ১২ ও ৩৬। এর আগে বিসিএল ওয়ানডেতে চার ম্যাচে এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৯, ৬, ১৪ ও ৮৮। অবস্থা এমন যে তিন-চার ম্যাচ পরপর ব্যাটে রানের দেখা পান সাইফ। নিউজিল্যান্ড সিরিজে এই অধারাবাহিকতা কাটিয়ে উঠতে মিরপুরের সেঞ্চুরিটি আত্মবিশ্বাস বাড়াতে পারে তার।

এর আগে বিপিএল মৌসুমটা বাজে কেটেছিল সাইফের। ৯ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৩। শেষ ম্যাচে সাইফের ব্যাট হেসেছিল। ঢাকা ক্যাপিটালসের হয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে ৭৩ রান করেও সাইফের মন খারাপ কাটছিল না। ঢাকা কর্তৃপক্ষের ভরসার প্রতিদান দিতে না পেরে সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছিলেন এই ওপেনার।

ওই ইনিংসের পর অবশ্য ব্যাটে রান ছিল তার। তবে বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে ধূমকেতু একাদশের হয়ে তিন ম্যাচে দুই ফিফটি করেছিলেন। তবুও পরে বিসিএল ও পাকিস্তান সিরিজে ধারাবাহিক রান ছিল না সাইফের ব্যাটে।

সাইফের ব্যাটে রানের উত্থান-পতন নির্বাচকদের ২০২৭ বিশ্বকাপের আগে চিন্তার কারণ। মূল ওপেনার ধারাবাহিকতা হারালে ওপেনিংয়ে ফিরতে হতে পারে লিটনকে। তখন মিডলঅর্ডারেও নতুন কাউকে খুঁজবেন নির্বাচকরা। নিউজিল্যান্ড সিরিজে তাই সাইফকে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরির রেশ টানতে হবে।

ক্রিকেটনিউজিল্যান্ড সিরিজসাইফ হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস