Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

হারতে হারতে তলানিতে মুম্বাই, হার্দিকের শাস্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:১১
হারতে হারতে তলানিতে মুম্বাই, হার্দিকের শাস্তি

সংগৃহীত ছবি

আইপিএলের চলতি আসরে যেন জিততেই ভুলে গেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানস। ১৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ৪টি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটে হারের পর জরিমানাও গুনতে হয়েছে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ ও অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গতকাল বুধবার রাতে ইডেন গার্ডেনসে কলকাতার মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ানস। কলকাতার ইনিংসের ১০ম ওভারের সময় ঘটনাটি ঘটে। ওভারের একটি বল শেষে নিজের রান-আপের দিকে ফিরে যাওয়ার সময় মেজাজ হারান হার্দিক পান্ডিয়া। তীব্র ক্ষোভ নিয়ে উইকেটের ওপর থাকা বেল সজোরে আঘাত করে নিচে ফেলে দেন।

আরও পড়ুন

আইপিএলে ভরাডুবির পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?

১১ মে ২০২৬

ম্যাচ রেফারি হার্দিকের এই আচরণকে আইপিএলের আচরণবিধির ‘লেভেল ১’-এর আওতাধীন আর্টিকেল ২.২ ধারা লঙ্ঘনের শামিল বলে গণ্য করেছেন। এই ধারাটি মূলত ‘ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, মাঠের সরঞ্জাম কিংবা উইকেটের ক্ষতি বা অপব্যবহার’-এর সঙ্গে সম্পর্কিত। হার্দিক নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়া দলের পরাজয়ের জন্য ব্যাটারদের ব্যর্থতা এবং ফিল্ডিংয়ের দুর্বলতাকে দায়ী করেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা অন্তত ২০টি রান কম করেছি। পাওয়ারপ্লেতে আমরা বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি। আমি আর তিলক (ভার্মা) যদি আরেকটু সময় উইকেটে টিকে থাকতে পারতাম, তবে লড়াই করার মতো একটা পুঁজি পাওয়া যেত।’

টানা হারে প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে মৌসুমের বাকি ম্যাচগুলোয় ইতিবাচক ক্রিকেট খেলতে চান হার্দিক। বিশেষ করে পরবর্তী ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত তিনি, যেখানে গ্যালারিতে উপস্থিত থাকবে হাজারো সুবিধাবঞ্চিত শিশু। হার্দিক বলেন, ‘আমাদের পরের ম্যাচটি শিশুদের জন্য। আমরা চাই মাঠে এসে সেই ২৫ হাজার শিশু যেন আমাদের খেলা উপভোগ করে হাসিমুখে বাড়ি ফিরতে পারে। তাদের জন্য একটি আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি করাই এখন আমাদের লক্ষ্য।’ 

হার্দিক পান্ডিয়াআইপিএলমুম্বাই ইন্ডিয়ান্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise