Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

লিটনের খ্যাতি মুখে মুখে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৫৯
লিটনের খ্যাতি মুখে মুখে

সংগৃহীত ছবি

১১৬ রানে ৬ উইকেট পড়ার পরও ২৭৮-এ পৌঁছে যাওয়া। সিলেটে প্রথম ইনিংসে তিনশর কাছাকাছি রান করা সম্ভব হয় লিটন দাসের সেঞ্চুরিতে। লিটনের ব্যাট চওড়া না হলে কী যে হতো! তাই ম্যাচ জয় বা আরও বড় করে বললে সিরিজ জয় নিশ্চিতের পর নাজমুল-মুশফিকের মুখে মুখে ফিরছে লিটনের ইনিংসটির কথা।

নাজমুল হোসেন যেন সংবাদ সম্মেলনে অপেক্ষায় থাকেন এই সম্পর্কিত প্রশ্ন শোনার। মুশফিকুর রহিম সিরিজ সেরা হয়েও নিজেকে আড়াল করে দেন লিটনের সেঞ্চুরিতে। সত্যিই! লিটন বুক চিতিয়ে না দাঁড়ালে, তাইজুল সঙ্গ না দিলে সিরিজ জয়ের ইতিহাস লেখাই হতো না বাংলাদেশের।
লিটনের সেঞ্চুরির প্রশ্ন উঠতেই নাজমুল বুঝিয়ে দিলেন অনুকরণীয় পারফরম্যান্স আসলে কী, ‘আশা করেছিলাম এই প্রশ্ন আরও আগে আসবে। আসলে দলের জন্য খেলা যাকে বলে, লিটনের ইনিংসই তার উদাহরণ। আমার চোখে দেখা তার অন্যতম সেরা ইনিংস। তাইজুল ভাই, তাসকিন, শরিফুলদেরও কৃতিত্ব দিতে হবে। ওই জায়গায় লিটন ভাই যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন, এটিই আসলে একটা বড় দল হওয়ার লক্ষণ।’

২৫৩ রান সিরিজ সেরার পুরস্কার এনে দিয়েছে মুশফিককে। নিজের অর্জনে মিস্টার ডিপেনডেবল অবশ্যই খুশি। তবে খুশির মাত্রা বেড়েছে লিটনের ওই সেঞ্চুরি দেখে, ‘নিজের অর্জনে ভালো লাগছে। কিন্তু সন্তুষ্টি বেশি এই ছেলেদের জন্য। তারা গত দু-তিন বছর টেস্ট ফরম্যাটে দারুণ করছে। উন্নতির ছাপ রেখেছে। বিশেষ করে এই টেস্টে লিটনের ইনিংসটা আমাদের উন্নতির প্রমাণ। ওই সেঞ্চুরি আমাদের ম্যাচে রেখেছিল, ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বাড়িয়েছিল, আমরা তখন শুধু তার জন্য খেলছিলাম। যেন তার এই কষ্ট বৃথা না যায়।’ লিটন নিজেও কি খুশি না? অবশ্যই। ম্যাচ শেষে ‘ম্যাচসেরার’ পুরস্কার হাতে নিয়ে তাই নিজের সেরা সেঞ্চুরির তকমা দিলেন সিলেটের শতককে, ‘হতে পারে এটিই আমার সেরা সেঞ্চুরি। কারণ, শেষের দিকের ব্যাটারদের সঙ্গে ব্যাট করা সহজ নয়। সব ফিল্ডার ৩০ গজের বাইরে থাকে, রান তোলা কষ্টের। আবার প্রথম দিন আউটফিল্ডও স্লো ছিল। সব মিলিয়ে সেঞ্চুরি পেয়ে আমার নিজেরই ভালো লেগেছে।’

গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম হয়ে শেষ করেছিল বাংলাদেশ। এবার নাজমুলের লক্ষ্য পাঁচে থাকা। তাদের জন্য খুশির খবর, পাকিস্তানকে হারিয়ে চার ম্যাচে ২৮ পয়েন্ট ও ৫৮.৩৩ পারফরম্যান্স শতাংশে এখনই পাঁচে উঠেছে বাংলাদেশ।

সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে অ্যাওয়ে সিরিজ। এই অবস্থান ধরে রাখা কঠিন। তবুও চক্রের শুরুতেই সাফল্য পাওয়া তৃপ্তি এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে, যা পুঁজি হবে সামনের দুটি কঠিন সিরিজে।

নাজমুল হোসেনলিটন দাসমুশফিকুর রহিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা