মর্নিং স্টার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে রোমাঞ্চকর ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এ জয়ের মূল নায়ক সেঞ্চুরি হাঁকানো সাদিকুর রহমান। দিনের শুরু থেকেই চট্টগ্রামের ব্যাটারদের চাপে রাখেন সিলেটের বোলাররা। ৩ উইকেটে ১৮৭ রান তোলার পর মাত্র ২৩ রানের ব্যবধানে আরও ৬ উইকেট হারায় স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রাখেন সাদিকুর। ২০৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ৯টি চার। তিনি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশরাফুল হাসান ও সঞ্জিত মজুমদার।



