Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মুশফিক পারলেন না, জন্মদিনে কারা টেস্ট সেঞ্চুরি করেছিলেন?

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:২২
মুশফিক পারলেন না, জন্মদিনে কারা টেস্ট সেঞ্চুরি করেছিলেন?

জন্মদিনে সেঞ্চুরির কাছে গিয়েও ফিরলেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

আশা জাগিয়েও নিজের ১০১তম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেন না মুশফিকুর রহিম। আজ শনিবার মুশফিকের সেঞ্চুরির উপলক্ষ ছিল ভিন্ন। এদিন তার ৩৯তম জন্মদিন। মিরপুরে আজ মধ্যাহ্নবিরতির পর প্রথম বলেই মুশফিক আউট হয়ে যান। রাউন্ড দ্য উইকেট থেকে শাহিন শাহ আফ্রিদির ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে দেয়।

মুশফিকের ১৭৯ বলে ৭১ রানের ইনিংসটিতে ছিল ৮টি চারের মার। মি. ডিপেন্ডেবল না পারলেও জন্মদিনে টেস্ট সেঞ্চুরির বেশকিছু ঘটনা আছে। ১৯৫১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে জন্মদিনে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের রেগ সিম্পসন। নটিংহামে ১৯৫৭ সালে ইংল্যান্ডের পিটার রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার জন্মদিনে সেঞ্চুরি পান।

আরও পড়ুন

লাঞ্চের পর প্রথম বলেই বোল্ড মুশফিক

০৯ মে ২০২৬

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্রায়েম পোলক ১৯৬৭ সালে গেবারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জন্মদিনে সেঞ্চুরি করেন। ১৯৭০ সালে গেবারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জন্মদিনে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার লি আরভিন। টেস্টে সেটাই তার একমাত্র সেঞ্চুরি। ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ইংল্যান্ডের ক্রিস লুইসও টেস্ট ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরিটি করেন নিজের জন্মদিনে।

২০০৬ সালে সেন্ট কিটসে ভারতের বিপক্ষে নিজের জন্মদিনে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই ছয়জনের পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার অ্যান্ড্রু হাডসন এবং ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্টও জন্মদিনে টেস্টে সেঞ্চুরি পেয়েছেন।

আরও পড়ুন

জন্মদিনে মুশফিকের ফিফটি, ফিরলেন লিটন

০৯ মে ২০২৬

শুধু সেঞ্চুরি নয়, জন্মদিনে ডাবল সেঞ্চুরি করার ঘটনাও আছে। এর মধ্যে জড়িয়ে রয়েছে বাংলাদেশের নামও। ১৯৩০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জন্মদিনে ডাবল সেঞ্চুরি পান ইংল্যান্ডের প্যাটসি হেনড্রেন। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জন্মদিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। 

মুশফিকুর রহিমবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজজেসন গিলেস্পি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান