Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

পিএসএল-এ ফিরে যাওয়া হচ্ছে না নাহিদ-মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০০:৩০
পিএসএল-এ ফিরে যাওয়া হচ্ছে না নাহিদ-মোস্তাফিজের

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমিতে ফিরে যাওয়া হচ্ছে না মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। বাংলাদেশের এই দুই পেসারের অনাপত্তিপত্র স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির নিজস্ব চিকিৎসা বিভাগ মোস্তাফিজের চোটের পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে, এরপর শুরু হবে তার পূনর্বাসন প্রক্রিয়া। নাহিদ রানাকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির জন্য ছাড়বে না বিসিবি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পারভেজ হোসেন ইমনও আগেই চলে আসেন কাঁধে চোট পেয়ে। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন আছেন টি-টোয়েন্টি দলে। তাই তাদের ফিরে যাবার সুযোগ নেই।

টি-টোয়েন্টি দলে রাখা হয়নি মোস্তাফিজ ও নাহিদকে। ওয়ানডে সিরিজ খেলে তারা ফিরে যাবেন, এমনটাই ছিল আশ্বাস। তবে ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচে মোস্তাফিজ চোটের জন্য না খেলায় তাকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর পূনর্বাসন প্রক্রিয়ায় সংযুক্ত করতে চাইছে বিসিবি। মোস্তাফিজ সিরিজের শেষ ওয়ানডেতে একাদশে ছিলেন, নিয়েছেন ৪৩ রানে ৫ উইকেট। নাহিদ রানা সিরিজের ৩ ওয়ানডে খেলে নিয়েছেন ৮ উইকেট। সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে এই পেসারের হাতে।

তাদেরকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যপারে বিসিবি জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন দলের চিকিৎসা বিভাগের কর্মী। মোস্তাফিজের শারীরিক অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য দ্রুত স্ক্যান করা হবে এবং এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। এ কারণে, মোস্তাফিজকে আগে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) প্রত্যাহার করেছে বোর্ড। তাই তিনি পিএসএল ২০২৬-এর বাকি অংশ খেলতে পারবেন না। বিসিবি আরও জানাচ্ছে যে, ফাস্ট বোলার নাহিদ রানাকে পিএসএল ২০২৬-এর জন্য ছাড়পত্র দেওয়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মোস্তাফিজের দল পেশাওয়ার জালমি প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে, ৯ ম্যাচের ৮টিতে জিতে তাদের পয়েন্ট ১৭। ৫ ম্যাচ খেলে মোস্তাফিজ নিয়েছেন ৬ উইকেট। নাহিদ রানার লাহোর কালান্দার্স ৮ ম্যাচের ৪টি জিতে পয়েন্ট টেবিলের পাঁচে, অনেক যদি কিন্তুতে ঝুলে আছে তাদের প্লে-অফের আশা। ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন নাহিদ রানা।




বিসিবিমোস্তাফিজুর রহমাননাহিদ রানাপিএসএল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise