Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪১
বাংলাদেশকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ছবি: বিসিবি

আজকের ম্যাচটা ছিল অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা নারী দল। বাংলাদেশের ৮ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জ হাসিনি পেরেরার ৯৫ রানে ভর করে ২১ বল হাতে রেখে পেরিয়ে যায় সফরকারীর।

রাজশাহীতে হওয়া ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কা।

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান সোবহানা মোস্তারির। ৮০ বলের ইনিংসে ৮টি চার মেরেছেন তিনি। নিগার সুলতানা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান।

৬৯ রানে প্রথম তিন ব্যাটারকে হারানোর পর বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর সোবহানার সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন নিগার। নিগারের বিদায়ের পর রিতু মণি ছাড়া আরও কেউ সোবহানাকে তেমন সঙ্গ দিতে পারেননি।

রান তাড়া করতে নেমে কখনোই বিপদে পড়েনি শ্রীলঙ্কা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ইমেশা দুলানিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। এই জুটিতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দুলানি ৫৬ রান করে মারুফার বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হর্ষিতা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের আরেকটি বড় জুটি হাসিনির।

সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে মোস্তারির বলে প্যাভিলিয়নে ফিরেছেন হাসিনি। ১৩ চারে সাজানো ইনিংসে ১৩১ বলে ৯৫ রান করে শ্রীলঙ্কাকে সিরিজ জয় উপহার দিয়েছেন এই ব্যাটার।
শেষ পর্যন্ত ৭ উইকেটের বড় জয় নিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।

দুই দল এরপর খেলবে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮, ৩০ এপ্রিল ও ২ মে হবে হবে ম্যাচ তিনটি।

বাংলাদেশশ্রীলঙ্কাওয়ানডে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise