জাতীয় ক্রিকেট লিগ শুরু ৩ অক্টোবর

ছবি: আগামীর সময়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । প্রথম শ্রেণির ক্রিকেটের নতুন মৌসুম মাঠে গড়াবে ৩ অক্টোবর। চার দিনের এই প্রতিযোগিতায় আট বিভাগীয় দল ২৮টি ম্যাচ খেলবে সাত রাউন্ডে।
প্রতিযোগিতা হবে এক স্তরের। তাতে প্রতিটি বিভাগীয় দল সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে এবারের জাতীয় লিগের চ্যাম্পিয়ন। ১৭ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি।
প্রথম রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে ৩ থেকে ৬ অক্টোবর। প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে সিলেট-ময়মনসিংহ, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা-রংপুর, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল আর চট্টগ্রামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় দল।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে ১০ থেকে ১৩ অক্টোবর। তৃতীয় রাউন্ডের ম্যাচ হবে ১৭ থেকে ২০ অক্টোবর। চতুর্থ রাউন্ডের ম্যাচ হবে ২৪ থেকে ২৭ অক্টোবর। পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ হবে ৭ থেকে ১০ নভেম্বর। আর সপ্তম রাউন্ডের ম্যাচ হবে ১৪ থেকে ১৭ নভেম্বর।
জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি
প্রথম রাউন্ড
৩ থেকে ৬ অক্টোবর
সিলেট-ময়মনসিংহ : সিলেট।
ঢাকা-রংপুর: মিরপুর।
খুলনা-বরিশাল : খুলনা।
চট্টগ্রাম-রাজশাহী : চট্টগ্রাম।
দ্বিতীয় রাউন্ড
১০ থেকে ১৩ অক্টোবর
সিলেট-ঢাকা : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
ময়মনসিংহ-রংপুর : সিলেট আউটার।
খুলনা-রাজশাহী : মিরপুর।
চট্টগ্রাম-বরিশাল : কক্সবাজার একাডেমি।
তৃতীয় রাউন্ড
১৭ থেকে ২০ অক্টোবর
সিলেট-রংপুর: চট্টগ্রাম।
ময়মনসিংহ- ঢাকা : কক্সবাজার একাডেমি।
খুলনা-চট্টগ্রাম : সিলেট আউটার।
রাজশাহী-বরিশাল : রাজশাহী।
চতুর্থ রাউন্ড
২৪ থেকে ২৭ অক্টোবর
সিলেট-খুলনা : কক্সবাজার একাডেমি।
ময়মনসিংহ-চট্টগ্রাম : বগুড়া।
ঢাকা-রাজশাহী : রাজশাহী।
রংপুর-বরিশাল : সিলেট আউটার ।
পঞ্চম রাউন্ড
৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর
সিলেট-চট্টগ্রাম : চট্টগ্রাম।
ময়মনসিংহ- খুলনা : খুলনা।
ঢাকা-বরিশাল : রাজশাহী।
রংপুর-রাজশাহী : বগুড়া।
ষষ্ঠ রাউন্ড
৭ থেকে ১০ নভেম্বর
সিলেট-রাজশাহী : বগুড়া।
ময়মনসিংহ-বরিশাল : চট্টগ্রাম।
ঢাকা-খুলনা : মিরপুর।
রংপুর- চট্টগ্রাম : খুলনা।
সপ্তম রাউন্ড
১৪ থেকে ১৭ নভেম্বর
সিলেট-বরিশাল : খুলনা।
ময়মনসিংহ-রাজশাহী : শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
ঢাকা-চট্টগ্রাম : রাজশাহী।
রংপুর-খুলনা : সিলেট আউটার মাঠ।



