মাশরাফির বিসিবিতে ফেরার পথ দেখছেন ফারুক আহমেদ

সংগৃহীত ছবি
ক্রিকেট থেকে এখন অনেক দূরে মাশরাফি বিন মোর্তুজা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার আলোচনা শুরু হওয়ায় মন্চে চলে এসেছেন মাশরাফিও। সাকিব যদা জাতীয় দলে ফেরেন তবে মাশরাফির ক্রিকেট বোর্ডে ফেরার সুযোগ অবশ্যই আছে। বিসিসির বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে এমনটা বলেছেন ফারুক। সংবাদ মাশরাফি প্রসঙ্গে বলেছেন, “মাশরাফির ব্যাপারটা তো আমি নিশ্চিতভাবে জানি না। তার কোনো আইনগত সমস্যা আছে কি না। তবে একজন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কতটা, সেটা সবাই জানে। আমার সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমি যে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলাম, প্রধান নির্বাচক ছিলাম এবং বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছি সেগুলো তো অস্বীকার করা যাবে না।”
মাশরাফি এবং সাকিবদের নিয়ে একইভাবে মূল্যায়নের আহ্বান জানিয়ে ফারুক বলেছেন, “মাশরাফিকে নিয়ে যাই বলা হোক না কেন, বাংলাদেশ দলের জন্য তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। সে যখন অধিনায়ক ছিল, দলের অর্জন এবং বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ ওয়ানডে দলের উন্নতির প্রসঙ্গ টেনে ফারুক বলেন, “আজকের এই অবস্থানে আসার পেছনে মাশরাফির অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের মধ্যে বন্ধন এবং পারফরম্যান্স সবকিছুই ইতিবাচক ছিল, যা সবাই দেখেছে।”
ক্রিকেট বোর্ডে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন উঠলে ফারুক স্পষ্ট করে বলেন, “মাশরাফির যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।”

