Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

টানা দুই ম্যাচে অদ্ভুত আউটে হাসির খোরাক সুদর্শন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৩:২৭
টানা দুই ম্যাচে অদ্ভুত আউটে হাসির খোরাক সুদর্শন

পরপর দুই ম্যাচে সুদর্শনের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে লাগে স্টাম্পে।

আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য ও অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিলেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। চলতি আসরের টানা দুই ম্যাচে তিনি হিট উইকেট হয়েছেন! কোয়ালিফায়ার-১ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি যেভাবে আউট হয়েছিলেন, ঠিক তিন দিন পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচেও প্রায় একইভাবে আউট হন এই বাঁহাতি ব্যাটার।

আরসিবির বিপক্ষে কোয়ালিফায়ার-১ ম্যাচে ২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমেছিল গুজরাট। সেই ম্যাচে ১৪ রান করার পর একটি শট খেলে রান নেওয়ার সময় আচমকা সুদর্শনের হাত থেকে ব্যাট ফসকে গিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করে। এই অনাকাঙ্ক্ষিত আউটের ধাক্কায় খেই হারিয়ে মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল গুজরাট।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল মুল্লানপুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এবার ২১৫ রান তাড়া করতে নেমে দারুণ খেলছিলেন সুদর্শন। ৩২ বলে ৫৮ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এমন সময় স্পিনার ব্রিজেশ শর্মার বলে একটি বাউন্ডারি মারার পর ফলো-থ্রুতে তার হাত থেকে ব্যাটটি ছুটে যায় এবং পেছনে থাকা স্টাম্পে গিয়ে আঘাত করে।

আরও পড়ুন

‘সূর্যবংশী জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত’

৩০ মে ২০২৬

পরপর দুই ম্যাচে এমন অদ্ভুতুড়ে আউটের পর সুদর্শনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরস চলছে। সুদর্শন নিজেও বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন, ‘আমার মনে হয় এখন অন্য কিছু চেষ্টা করা উচিত। আমি এবার একটু নতুন গ্রিপ টেকনিক ব্যবহার করে নেটে কয়েকটা বল খেলে দেখব আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। সত্যি বলতে, আগের ম্যাচে ব্যাটটা কয়েকবার ড্রপ খেয়ে স্টাম্পে লেগেছিল, কিন্তু এই ম্যাচে ব্যাটটা এক্কেবারে সোজা গিয়ে স্টাম্পে আঘাত করেছে!’

সাই সুদর্শনের এই অদ্ভুত আউটের পরও অবশ্য গুজরাট টাইটান্সের ফাইনালে ওঠা আটকায়নি। শুবমান গিলের ৫৩ বলে ১০৪ রানের ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান রানার্স-আপরা। হৃদয় ভাঙে বৈভব সূর্যবংশীর রাজস্থানের। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সাই সুদর্শনহিট উইকেটআইপিএল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise