Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারত

টেস্ট দলে ফিরলেন জাদেজা, নতুন মুখ সারাংশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯
টেস্ট দলে ফিরলেন জাদেজা, নতুন মুখ সারাংশ

দীর্ঘ প্রতীক্ষার পর ইনজুরি কাটিয়ে ভারতের টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আগামী শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘোষিত এই স্কোয়াডে জাদেজার প্রত্যাবর্তনের পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মধ্যপ্রদেশের স্পিন-অলরাউন্ডার সারাংশ জৈন।

চলতি বছরের মে মাসে আইপিএলে কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওয়াশিংটন সুন্দর এখনো সেরে উঠতে পারেননি। তার জায়গায় ১৫ সদস্যের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন সারাংশ জৈন। সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার।

আরও পড়ুন

তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার শর্ত দিয়েছেন বাবর

২৮ জুলাই ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে ১৮১ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ দক্ষ সারাংশ। তিন স্তরের ঘরোয়া ক্রিকেটে ৮৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ২২৩ রান, গড় প্রায় ৩১.৭৫। দলে অলরাউন্ডারের ঘাটতি মেটাতে তাকে এক দারুণ বিকল্প হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ আগস্ট কলম্বোয় চার দিনের একটি প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে ভারতীয় দল। এছাড়া পেসার জসপ্রিত বুমরা ও সাই সুদর্শনের ফিটনেসের ওপর নির্ভর করছে তাদের চূড়ান্ত একাদশে থাকা। আগামী ১৫ থেকে ১৯ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।

রবীন্দ্র জাদেজাসারাংশ জৈনভারতীয় টেস্ট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প