Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৫ ওভারে রানার ৫ উইকেট, গ্যালারিতে জাইমা রহমান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৫:৪৩
৫ ওভারে রানার ৫ উইকেট, গ্যালারিতে জাইমা রহমান

নিজের প্রথম ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় তারেক রহমানের পাশে ছায়া হয়ে ছিলেন তার কন্যা জাইমা রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা আজ হাজির মিরপুরেও। বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওয়ানডেতে গ্যালারিতে ম্যাচ উপভোগ করছেন তিনি। তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


এর আগে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।


টস হেরে ব্যাট করা পাকিস্তান প্রথম ৯ ওভারে বিনা উইকেটে করেছিল ৩৫ রান। প্রথম ৩৬ বলের ২৪টাই ডট খেলেছিল তারা! নাহিদ রানা আক্রমণে এসে ধসিয়ে দেন পাকিস্তানের টপঅর্ডার। নিজের প্রথম ৫ ওভারে ৫ উইকেট নেন এই পেসার।


খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান। ছবি: বিসিবি

নাহিদ রানার করা ১০ম ওভারের শেষ বলে পয়েন্ট সাহিবজাদা ফারহান (২৭) ক্যাচ নেন আফিফ হোসেনকে। এরপর মেহেদী হাসান মিরাজের বলে শামিল হোসেনের ক্যাচ ছাড়েন তানজিদ হাসান। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি।

১২তম ওভারের তৃতীয় বলে তাকে ফেরান নাহিদ। শর্ট বলে বড় শটের চেষ্টায় আকাশে তুলে দেন তিনি, যা জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। গতিময় বোলিংয়ে মাজ সাদকাতের উইকেটও নেন নাহিদ। তার শর্ট ফাইন লেগে সাইফ হাসানকে ক্যাচ দেন ২৮ বলে ১৮ রান করা এই ওপেনার।

টানা তিন ওভারে তিন উইকেট নেন নাহিদ রানা। নিজের চতুর্থ ওভারে রানা ফেরান মোহাম্মদ রিজওয়ানকেও। ২০ বলে ১০ রানে লিটন দাসকে ক্যাচ দেন রিজওয়ান। নিজের করা পঞ্চম ওভারে রানা ফেরান সালমান আলী আগাকে। তার শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন সালমান (৫ রান)। ক্যারিয়ারের প্রথম ৫ ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছিলেন রানা। আজ ষষ্ঠ ওয়ানডেতেই পেলেন ৫ উইকেট।


এরপর উইকেটের দেখা পান মেহেদী হাসান মিরাজ। অভিষিক্ত আব্দুল সামাদ একটি রিভিউ নষ্ট করে ০ রানে ফেরেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। ৭০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর আগে কখনও এত কম রানে ৬ উইকেট হারায়নি তারা।

২২ ওভার শেষে ৬ উইকেটে পাকিস্তানের রান ৭৭।

ক্রিকেটজাইমা রহমানবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!