Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে উদযাপন আরেক ভারতীয় দলের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৮:৫২
২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে উদযাপন আরেক ভারতীয় দলের

সংগৃহীত ছবি

২০০২ সালের জুলাইয়ে লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট সিরিজের ট্রফি জিতেছিল ভারত। ইংল্যান্ডের ৩২৬ রান তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল সৌরভ গাঙ্গুলির দল। এরপর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন সৌরভ। ক্রিকেট ইতিহাসেই আইকনিক হয়ে আছে সেই উদযাপন।

২৪ বছর পর আবারও সেই লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদযাপন করল ভারতের আরেক ক্রিকেট দল। বিশেষ ভাবে সক্ষম দলের ক্রিকেটারেরা ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসের ব্যালকনিতে অনুসরণ করেন সৌরভকে।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল ভারত। সাত ম্যাচের সিরিজে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় রান। জবাবে ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৩.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় তারা। হিলাল আহমেদ ওয়ানি ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।

এর পরেই লর্ডসের ব্যালকনিতে শুরু হয় উৎসব। কয়েকজন ভারতীয় ক্রিকেটার জার্সি খুলে উল্লাসে মাতেন। এক কর্তাকেও দেখা যায়, নিজের কোট খুলে ঘোরাতে। লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে সেই দৃশ্য যেন ফিরিয়ে আনল দুই দশক আগের স্মৃতি।

ভারতের এই সেলিব্রেশন নিয়ে ডিফারেন্টলি অ্যাবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিসিআই) সোশাল মিডিয়ায় লেখে, ‘লর্ডসে ভারত জিতলে সেলিব্রেশনের আমেজটাই যেন অন্যরকম হয়ে ওঠে। লর্ডসের ব্যালকনিতে খাঁটি ক্রিকেটীয় আনন্দের ছবি।’

ভারতীয় ক্রিকেটলর্ডসইংল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise