Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আর্চারি

লক্ষ্য বিশ্বমঞ্চ

স্বর্ণজয়ের ইতিহাস গড়ে দেশে ফিরল আর্চাররা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৩:২৩
শেয়ার করুন:
স্বর্ণজয়ের ইতিহাস গড়ে দেশে ফিরল আর্চাররা

ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণ ও একাধিক পদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। আজ রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্চারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির দল। এছাড়া নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রথম ব্যক্তিগত স্বর্ণের স্বাদ পান বন্যা আক্তার। পাশাপাশি দলীয় ইভেন্টেও স্বর্ণ জেতেন লাল-সবুজের মেয়েরা। কুলসুম আক্তার মনি ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন।

আরও পড়ুন

যে কারণে মেসিকে ভোট দেননি মিসরীয় সাংবাদিক

০১ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে বন্যা আক্তার বলেন, ‘এটা আমার প্রথম ব্যক্তিগত এশিয়া কাপের স্বর্ণপদক। এই সাফল্য আগামীতে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরে ভালো করার অনুপ্রেরণা দেবে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী প্রতিযোগিতায় কাজে লাগাতে চাই।’

টিম ম্যানেজার তাজুল হোসেন বাপ্পী বলেন, ‘আর্চারির মতো মানসিক চাপনির্ভর খেলায় খেলোয়াড়দের অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।’ প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়লে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফল সম্ভব বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

হামজা-আব্দুল্লাহর সম্ভাব্য লড়াইটা হচ্ছে না

০১ নভেম্বর ২০২৬

দলের প্রধান কোচ ফ্রেডেরিক মার্টিনের মূল্যায়ন, এবারের দলে প্রায় ৮০ শতাংশই ছিলেন তরুণ আর্চার। বিশেষ করে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড়দের সামনে রেখে এই প্রতিযোগিতাকে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে নিয়েছেন তারা। বড় দর্শক, ঘোষণা ও ভিডিও স্ক্রিনের মধ্যে ফাইনাল খেলার অভিজ্ঞতা আগামী ডিসেম্বরে যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে কাজে আসবে বলে মনে করেন কোচ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান জানান, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সাফল্যের লক্ষ্যে প্রায় ৩০০ ক্রীড়াবিদকে মাসিক এক লাখ টাকা করে ক্রীড়া ভাতা দিচ্ছে সরকার। এশিয়া কাপের এই ঐতিহাসিক সাফল্যকে পুঁজি করে এবার বিশ্বমঞ্চ ও অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের আর্চাররা।

আর্চারিএশিয়া কাপ আর্চারিবন্যা আক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ