পাকিস্তান অলআউট ১১০ রানে

সংগৃহীত ছবি
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানও। দ্বিতীয় দিন চা বিরতির আগেই ১১০ রানে গুটিয়ে গেছে তারা। ইংল্যান্ড লিড পেয়েছে ১৮০ রানের।
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে কিছুটা স্বস্তি দিয়েছেন জর্ডান কক্স। তার ৫৫ রানের লড়াকু ইনিংসে কিছুটা থিতু হয় দলের স্কোর।
মোহাম্মদ আব্বাসের ৪ ও মোহাম্মদ আলির ৩ উইকেটের সুবাদে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৯০ রানে আটকে দেয় পাকিস্তান। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৬১ রান এসেছে জেমি স্মিথের ব্যাট থেকে। গুস অ্যাটকিনসন করেছেন ৪৫ রান। শেষে নামা জস টাঙ্গ করেছেন মহামূল্যবান ৩০ রান।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও ধুঁকেছে শুরু থেকেই। ১ রানে ফিরেছেন ওপেনার শান মাসুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ব্যর্থ বাবর আজমও। মাত্র ৮ রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন জস টাঙ্গের বলে।
একপ্রান্ত আগলে রেখে লড়ে ওপেনার আজান আওয়েইস করেন ১০২ বলে সর্বোচ্চ ৪৬ রান। সৌদ শাকিল করেন ১৬ রান। এই দুজন ছাড়া দুই অংকের রান করতে পারেননি আর কেউ। ইংল্যান্ডের হয়ে ১৩ ওভারে ১১ রানে ৪ উইবেট নেন অলি রবিনসন। জোফরা আর্চার ২৬ রানে ৩টি আর ২৭ রানে ২ উইকেট নেন টাঙ্গ।







