Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

আর্সেনালে ভিনিসিয়ুস রিয়ালে দিওমান্দে!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫
আর্সেনালে ভিনিসিয়ুস রিয়ালে দিওমান্দে!

ভিনিসিয়ুস ও দিওমান্দে

বিশ্বকাপ চলার মধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি আলোচনা চলছে গোল্ডেন বলজয়ী রোদ্রি ও আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দের সঙ্গে। গোলডটকমসহ একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এই দুজনের রিয়ালে নাম লেখানোটা এখন সময়ের অপেক্ষা। প্রশ্ন হচ্ছে তারা কি সতীর্থ হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রকে পাবেন? অনেক গণমাধ্যম জানিয়েছে আক্রমণের শক্তি বাড়াতে প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল চায় ভিনিকে।

বিশ্বকাপ মাতানো গোলকিপার ভোজিনহা অবশ্য এরই মধ্যে পেয়ে গেছেন নতুন ক্লাব। তিনি যোগ দিতে চলেছেন চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলোতে।

হোসে মরিনহো দ্বিতীয় দফা রিয়ালের কোচ হওয়ার পর বড় চমকই হতে যাচ্ছে দিওমান্দেকে কেনাটা। লা লিগায় লেগানেস ও বুন্দেসলিগায় লাইপজিগে মাত্র দুই মৌসুম খেলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন তিনি।

দিওমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠায় রিয়াল। জার্মান ক্লাবটি রাজি না হওয়ায় সেটি বাড়িয়ে করা হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। তাতেই বরফ গলার কথা জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। লাইপজিগের এই উইঙ্গারের চুক্তি হলে আক্রমণভাগের গতি বাড়বে রিয়ালের। পাশাপাশি মাস্তানতুয়ানো, গনসালো, ব্রাহিম দিয়াসের মতো খেলোয়াড়দের ওপর প্রভাবও ফেলবে এটা।

রোদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তাই তার পেছনে ১০০ মিলিয়ন ইউরো খরচ করবে না রিয়াল। ম্যানসিটি শুরুতে এই মোটা অঙ্কের টাকাই চায় রিয়ালের কাছে। রিয়ালের প্রস্তাব ছিল ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরোর মধ্যে। পেপ গার্দিওলা সিটি ছাড়ার পর বিশ্বকাপ শেষে রোদ্রিও চাইছিলেন নতুন ঠিকানায় যেতে। স্প্যানিশ দৈনিক ‘এএস’ জানিয়েছে, রিয়াল তাকে পেতে এগিয়ে গেছে অনেকটাই। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর ছোটখাটো একটি অস্ত্রোপচার করাবেন রোদ্রি। এরপরই তিনি যোগ দিতে চান রিয়ালে।

রিয়াল এরই মধ্যে কুকুরেয়াসহ দলে ভিড়িয়েছে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে, নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডেনজিল ডামফ্রিস ও পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে। এখন তারা ভিনিসিয়ুসকে রাখবে কি না, বড় প্রশ্ন সেটাই। এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি ভিনি। শেষ পর্যন্ত এই ব্রাজিলিয়ান চুক্তির মেয়াদ বাড়াতে না চাইলে তাকে পেতে মোটা অঙ্কের টাকা খরচ করতেও নাকি আপত্তি নেই আর্সেনালের।

এদিকে বিশ্বকাপে তারকা হয়ে ওঠা ভোজিনহাকে চিলির বিখ্যাত ক্লাব কোলো কোলোতে দেখা যাবে নতুন মৌসুমে। দুপক্ষের চুক্তি চূড়ান্ত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো ভোজিনহার কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লিখেছে— ‘অরা।’ ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বলেছেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে চিলিতে এসে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।’

১৯২৫ সালে প্রতিষ্ঠিত কোলো কোলোর কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিস। দলে আছেন আর্তুরো ভিদালের মতো তারকা। ক্লাবটি জিতেছে ৩৪টি চিলিয়ান লিগ ও ১৪টি কোপা চিলি। ১৯৯১ সালে চিলির প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে জিতেছে কোপা লিবার্তোদোরেসও।

আর্সেনালভিনিসিয়ু জুনিয়রইয়ান দিওমান্দে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা