Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঈদ উৎসব

মিষ্টান্ন

agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৩২
মিষ্টান্ন

শাহি টুকরো

উপকরণ

দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ, পাউরুটি ৬-৮ টুকরো, কিশমিশ ২ কাপ, ঘি (ভাজার জন্য) পরিমাণমতো, কাঠবাদাম (সাজানোর জন্য) পরিমাণমতো।

 

প্রণালি

হাঁড়িতে দুধ ও কনডেন্সড মিল্কের একটি মিশ্রণ বানিয়ে জ্বাল দিন। এ সময় ক্রমাগত নাড়তে হবে, যেন লেগে না যায়। এরপর নামিয়ে এলাচ গুঁড়া যোগ করুন। পরের ধাপে একটি কড়াইতে ঘি দিয়ে পাউরুটি সোনালি রঙ করে ভেজে নিন। সঙ্গে কিশমিশও ভেজে নেওয়া চাই। এবার একটি ট্রেতে পাউরুটি সাজিয়ে এর ওপর দুধের মিশ্রণ যোগ করে ঢেকে দিন। সবশেষে কাঠবাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

রেসিপি

এম ডি পলাশ মোল্লা

এক্সিকিউটিভ সু শেফ

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

 

ছবি

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

 

 

বাসবুসা

উপকরণ (মূল)

সুজি ২ কাপ, ময়দা সিকি কাপ, চিনি পৌনে ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, নারকেল (কোরানো) আধা কাপ, বাটার আধা কাপ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, লবণ পরিমাণমতো, কাঠবাদাম আধা কাপ।

 

উপকরণ (সিরার জন্য)

চিনি দেড় কাপ, পানি সোয়া ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, গোলাপজল ১ চা চামচ।

 

প্রণালি

প্রথমে সিরার সব উপকরণ মিশিয়ে সিরা তৈরি করুন। এরপর একটি বড় বাটিতে সুজি, ময়দা, চিনি, নারকেল, কাঠবাদাম, বেকিং পাউডার ও লবণ মেশানো চাই। এবার আরেকটি বাটিতে বাটার, ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একটি মিশ্রণ বানাতে হবে। তারপর দুটি মিশ্রণ মিশিয়ে নিন, যেন একটু শক্ত হয়। এবার বেকিং ট্রেতে আগে থেকে গরম করে রাখা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করে নিন। তারপর নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে বরফির মতো করে কেটে পরিবেশন করুন।

 

 

জাফরানি পায়েশ

উপকরণ

কালিজিরা পোলাও চাল ১ কাপ, দুধ ৮ কাপ, লবণ স্বাদমতো, চিনি ২ কাপ অথবা স্বাদ অনুযায়ী, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ, জাফরান গুঁড়া আধা চা চামচ (২ টেবিল চামচ গরম পানিতে গুলিয়ে নেওয়া), বাটার ৩ টেবিল চামচ, কাঠবাদাম (কুচি করে কাটা) আধা কাপ, পেস্তা (কুচি করে কাটা) ২ টেবিল চামচ।

 

প্রণালি

একটি পাত্রে পানি দিয়ে চাল ভিজিয়ে রাখুন। আরেক পাত্রে চিনিযোগে দুধ মাঝারি আঁচে ৩০ মিনিট ধরে নাড়তে থাকুন। এবার দুধ-চিনির এই মিশ্রণে চাল যোগ করে আরও ২০ মিনিট বা চাল সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়া চাই। চালের মিশ্রণ ফুটে উঠলে আঁচ কমিয়ে আংশিকভাবে ঢেকে ২০ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে নাড়তে ভুলবেন না, যেন চাল পাত্রের তলায় জমে না যায়। এরপর পেস্তা ও কাঠবাদাম বাদে বাকি উপকরণ যোগ করে আলতোভাবে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে আরও ৩০ মিনিট রান্না করা চাই। শেষ ধাপে এই জাফরানি পায়েশ আলাদাভাবে পরিবেশন কাপে রেখে পেস্তা ও কাঠবাদাম যোগ করে সাজিয়ে ফ্রিজে রাখুন এবং ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

 

 

চিজ কুনাফা

উপকরণ (মূল)

লাচ্ছা সেমাই ১ প্যাকেট, বাটার সিকি চামচ, ক্রিম চিজ ২০০ গ্রাম, ফ্রেশ ক্রিম আধা কাপ, চিনি আধা কাপ, ঘি আধা কাপ, পেস্তা (সাজানোর জন্য) আধা কাপ।

 

উপকরণ (সিরার জন্য)

চিনি ২ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, গোলাপজল ১ চা চামচ।

 

প্রণালি

একটি বাটিতে লাচ্ছা সেমাই, ঘি ও আধা কাপ চিনি ভালোভাবে মিশিয়ে ডো বানিয়ে নিন। এবার ক্রিম চিজ ও ফ্রেশ ক্রিম যোগ করে বিট করা চাই। একফাঁকে সিরার সব উপকরণ মিশিয়ে সিরা বানিয়ে রাখুন। তারপর বেকিং ট্রেতে বাটার মেখে দুই-তৃতীয়াংশ সেমাই ডো এমনভাবে বিছিয়ে দিন, যেন লেগে না যায়। এর ওপর বিট করে রাখা চিজের একটি লেয়ার জুড়ে দিয়ে তার ওপর ডোর বাকি অংশটুকু এমনভাবে জুড়ে দিতে হবে, যেন পুরোটা ঢেকে যায়। এরপর আগে থেকে গরম করে রাখা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করে ঠান্ডা করা চাই। শেষ ধাপে ঠান্ডা কুনাফার ওপর চিনির সিরা দিয়ে কিছুক্ষণ রেখে ছুরির সাহায্যে বরফির মতো করে কেটে ওপরে পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

 

 

 

মিষ্টান্নশাহি টুকরোবাসবুসাজাফরানি পায়েশচিজ কুনাফাঈদ উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise